সলমন-ক্যাট আদালতে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 18 June 2018

সলমন-ক্যাট আদালতে!


সলমন খান এবং ক্যাটরিনা কাইফকে সমন পাঠিয়েছে আদালত। সালমান এবং ক্যাটরিনা সহ সোনাক্ষি সিনহা, রণবীর সিং এবং প্রভু দেবাকেও সমন পাঠানো হয়েছে। একটি ভারতীয়-আমেরিকান সংস্থা ‘দ্য ভাইব্রেন্ট মিডিয়া গ্রুপ’ এই বলিউড অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে অভিযোগ এনেছে৷ সংস্থার দাবি সালমান ক্যাটরিনা সহ বাকি সেলেব্রিটিদের আমেরিকার একটি কনসার্টে পারফর্ম করার কথা ছিল। পারফর্ম করার আগে পারিশ্রমিক নিয়েও পারফর্ম করতে বারণ করে দিয়েছেন তারকারা।
চুক্তিভঙ্গের কারণে তারকাদের প্রতি এমন অভিযোগ নিয়েছে ওই সংস্থা। তারকাদের এজেন্ট ‘ম্যাট্রিক্স ইণ্ডিয়া এন্টারটেনমেন্ট কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড’ এবং ‘যশরাজ ফিল্মস’কে নোটিস পাঠিয়েছে সেই আমেরিকান সংস্থা।‘দ্য ভাইব্রেন্ট মিডিয়া গ্রুপ’র অভিযোগ অনুযায়ী, তারা এই অভিনেতা, অভিনেত্রীদের একটি লাইভ কনসার্টে পারফর্ম করার জন্য টাকা দিয়েছিলেন। কনসার্টের নাম ছিল ‘সেলিব্রেটিং হান্ড্রেড ইয়ার্স অফ ইণ্ডিয়ান সিনেমা’। অনুষ্ঠানটি ২০১৩ সালে ১ লা সেপ্টেম্বর হওয়ার কথা ছিল।

সেই সময়, সালমান কনসার্টটি করতে পারেননি কারণ তিনি দেশ ছেড়ে যাওয়ার অনুমতি পাননি। রাজস্থানের আইনি সমস্যায় জড়িয়ে পড়ার কারণে তাঁকে কিছু সময়ের জন্য দেশ ছেড়ে কোথাও যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ। এরপর ‘দ্য ভাইব্রেন্ট মিডিয়া গ্রুপ’ সালমানের সমস্যার কথা মাথায় রেখে তারা তাদের অনুষ্ঠানটি পেছবার জন্যও রাজি ছিল। অভিনেতার সময়মতোই কনসার্টটি নতুন করে রিশিডিউল করতেও রেডি ছিল। কিন্তু এতেও রাজি হননি সালমানের পাশাপাশি কোনও তারকাই। সংস্থাটিকে না জানিয়ে অন্য একটি সংস্থার হয়ে পারফর্ম করার কথা দিয়ে ফেলেছেন তারকারা। ‘দ্য ভাইব্রেন্ট মিডিয়া গ্রুপ’র জন্য পারফর্ম তো করেননিই, এমনকি আগ্রীম ডিপোজিট এবং পারিশ্রমিকও ফেরত দেননি।
সেই মিডিয়া গ্রুপের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সেই কারণে তারা এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। তাদের মুখপাত্র জানিয়েছেন, “মিস্টার খান এবং তাঁর এজেন্ট সহ বাকি তারকাদেরও বহুবার ফোনের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু একজনেরও থেকে কোনও উত্তরই আসেনি।”
এই অভিযোগের পর সালমান খান, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষি সিনহা, রণবীর সিং এবং প্রভু দেবা কেউই কোনও মন্তব্য করেননি। এ ধরণের চুক্তিভঙ্গের অভিযোগ আসা মানে তাঁদের কাজেও চরম ক্ষতি হওয়া। ‘দ্য ভাইব্রেন্ট মিডিয়া গ্রুপ’র অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে এই তারকারা কীভাবে পরিস্থিতি সামাল দেবে সেটাই এখন দেখার বিষয়। এই সেলেব্রিটিদের মধ্যে কারও বিরুদ্ধে এর আগে এমন চুক্তিভঙ্গের কোনও অভিযোগ আসেনি। তাঁদের প্রতিক্রিয়া পাওয়ার জন্য অনেকেই এখন অপেক্ষা করে রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad