কনফিউস: বেটিং আরবাজকে বাঁচাতে আসবেন ভাই সলমন?? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 June 2018

কনফিউস: বেটিং আরবাজকে বাঁচাতে আসবেন ভাই সলমন??



সদ্য শেষ হয়েছে আইপিএলের ১১তম আসর। আর এই আসরে বেটিং চক্রের সঙ্গে বলিউড কিং সালমান খানের ভাই আরবাজ খানের নাম এসেছে। এর প্রেক্ষিতে তাকে তলব করেছে মুম্বাই পুলিশ। বলিউড অভিনেতার বয়ান রেকর্ড করার জন্য  থানে পুলিশকে নিদের্শ দেওয়া হয়েছে।

 সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, গত মঙ্গলবার আইপিএল বেটিং চক্রের মূল হোত সোনু জালান নামে এক বুকিকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর তাকে রিমান্ডে নিলে সোনুর মুখ থেকে বেরিয়ে আসে আরবাজ খানের নাম। এরপরই ৫০ বয়সী এই দাবাং ভাইকে তলব করে পুলিশ।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সদ্য শেষ হওয়া আইপিএলে সোনু জালানের হাত ধরে আরবাজ খান বেটিংয়ে অংশ নেন। সোনুর উদ্দেশ্য ছিল আরবাজকে কাজে লাগিয়ে মোটা অঙ্কের অর্থ বাগিয়ে নেওয়া। গ্রেফতারকৃত সোনুর কাছ থেকে একটি ডায়রিও উদ্ধার করেছে পুলিস। যেখানে গ্রাহক এবং অন্য বুকিদের তথ্য লেখা আছে বলে জানায় থানে পুলিশ।

এছাড়া তদন্তে  উঠে এসেছে যে,  'জুনিয়র কলকাতা' নামের এই বেটিং চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সোনু। পুলিশ আরবাজকে জিজ্ঞাসাবাদ করে বেটিং চক্রের বিষয়ে তথ্য জানার চেষ্টা করছে।

No comments:

Post a Comment

Post Top Ad