বছর খানিক ধরেই #MeToo ক্যাম্পেনের জেরে মুখ খুলেছেন অসংখ্য অভিনেত্রী৷ হলিউড-বলিউডের সঙ্গে যুক্ত অসংখ্য মহিলাও৷ বড়ো তারকাদের হাতে তাদের যৌন নিগ্রহের কথা খোলসা করে জানিয়েছেন অনেকই৷ একে একে নিজেদের যৌন হেনস্থার কথা প্রকাশ্যে আনতেই সাহস পেয়েছেন অন্যান্য মহিলারাও৷ এই ক্যাম্পেনের মাধ্যমেই অভিযোগ উঠে এসেছে বড় নামী দামি প্রযোজক, অভিনেতা, পরিচালকের নাম৷ সেই তালিকায় রয়েছেন হার্ভে উইনস্টন, যাকে দিন কতক আগেই নিউ ইয়র্ক পুলিশ গ্রেফতার করেছিল৷ উইনস্টনের পাশাপাশি উঠে এসেছিল কেভিন স্পেসি এবং মর্গ্যান ফ্রিম্যানের নামও৷
সম্প্রতি বলিউডের এলিস্ট অভিনেত্রী দীপিকা পাডুকোনও মৌখিক ভাবে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন৷ যদিও সে অনেক বছর আগেকার কথা৷ সে সময় তিনি বলিউডে পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন৷ তখন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কিছু মানুষ অভিনেত্রীকে নানা ধরণের উপদেশ দিয়েছিলেন৷ তবে সেই উপদেশ একেবারেই কোনও ভাল কাজের জন্য ছিল না৷ বরং ইনডিরেক্টলি বডি শেম করা হয়েছিল দীপিকাকে৷
তিনি জানিয়েছেন, আমায় অনেকেই নানা রকমের উপদেশ দেওয়ার চেষ্টা করেছিল৷ কেউ বলেছিল বিউটি প্যাজেন্টে অংশগ্রহণ করা উচিত৷ কেউ বলেছিল আমার সিলিকন ব্রেস্ট সার্জারি করে নেওয়া উচিত৷ তাঁরা ভেবেছিল পরিচালক কিংবা প্রযোজকের নজর কাড়ার সঠিক উপায় এটাই৷ হয়তো এটাই সহজ রাস্তা ছিল আমার জন্য৷ কিন্তু আমি সেই রাস্তায় একেবারেই যাইনি৷ আমি কখনই সেরম মানুষ ছিলাম না বা নই, যে এভাবে কারও দৃষ্টি আকর্ষণ করব৷
তিনি বলিউডের যৌন হেনস্থা এবং নিগ্রহের ব্যাপারে জানিয়েছেন, আমার মনে আমরা সবাই একই জায়াগায় রয়েছি৷ পৃথিবীর প্রত্যেকটি মহিলা একই জায়গায় দাঁড়িয়ে৷ এখন সচেতনতাও বেড়ে গিয়েছে৷ সবাই এই বিষয় খোলাখুলি কথা বলছে৷ আগে যেটা একেবারেই হত না৷ আমার মনে হয়, চাকাটা একদম সঠিক ভাবে ঘুরছে৷ যেভাবে সবাই প্রকাশ্যে এ ব্যাপারে কথা বলছে তাতে সমস্যার শেষ হয়ে যাওয়ার কথা৷ এখানেও ধীরে ধীরে সব ঠিক হয়ে যাওয়ার কথা৷
প্রসঙ্গত নায়িকা এখন কোনও ছবির কাজ হাতে নেননি৷ নিন্দুকেরা প্রথমদিকে গুঞ্জন ছড়িয়েছিলেন যে দীপিকা নাকি ছবিতে কাজ পাচ্ছেন না৷ কিন্তু কোনও ছবি সাইন না করার আসল ঘটনা হল তাঁর বিয়ে৷ সূত্রের খবর, এ বছর নভেম্বরে রণবীর সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী৷ প্রস্তুতি বেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছে৷ তবে বিয়ের ভেনিউ নিয়ে চলছে কনফিউশন৷ বিয়ের আসর ইতালি তে বসবে নাকি সইজারল্যান্ডে তা এখনও জানা যায়নি৷ তবে দু’জনে মিলে হায়দ্রাবাদে একটি বাংলো কিনেছেন বলে জানা গিয়েছে৷ এমনকি বিরাট-আনুশকার কমপ্লেক্সেই ফ্ল্যাট কিনছেন রণ-দীপি৷
No comments:
Post a Comment