কুম্ভকর্ণের ঘুম ভাঙ্গল বুঝি!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 June 2018

কুম্ভকর্ণের ঘুম ভাঙ্গল বুঝি!!



পবিত্রমোহন বিশ্বাস: কুম্ভকর্ণের ঘুম ভাঙ্গল বুঝি!আবার শুরু হতে চলেছে সারদা- নারদা রোজভ‍্যালির তদন্ত!ইতিমধ্যে নরেন্দ্র মোদি সরকারের চার বছর পূর্তি হয়ে গেছে,সামনে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের ভোট।এতদিনে থিতিয়ে পড়া সারদা- নারদা রোজভ‍্যালি তদন্তের গতি আনতে কোলকাতায় আসছেন সিবিআইয়ের স্পেশাল অফিসার রাকেশ আস্হানা।তিনি ওই সব কেসের সঙ্গে যুক্ত অফিসারদের সঙ্গে বৈঠক করবেন।অর্থাৎ তদন্তের গতি প্রকৃতি নিয়ে আলোচনা করবেন।

কেউ অপরাধ করলে সঠিক তদন্তের মাধ্যমে সাজা পাবেন এটাই স্বাভাবিক।কিন্তু,সারদা - নারদা বা রোদভ‍্যালি কান্ড নিয়ে দীর্ঘ টালবাহানা চলছে।একদম ঝিমিয়ে পড়া কেস নিয়ে আবার দিন কয়েক হৈচৈ হবে।
সিবিআই কি সত‍্যিই তদন্ত চায়?নাকি এর পিছনে অন‍্য কোন খেলা চলেছে?
ইতিমধ্যে বামেরা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে গটাপের অভিযোগ এনেছে‌।অভিযোগের কারন সিবিআইয়ের ঘুমিয়ে থাকা, আর মাঝে মাঝে সুপ্ত আগ্নেয়গিরির মত জেগে ওঠা।আজ পর্যন্ত এই সব কেসের সঙ্গে যুক্ত একজনেরও সাজা তো দূরের কথা দোষী প্রমাণিত হয়নি!
মাঝখানে তাপস পাল,মদন মিত্র,সুদীপ বন্দোপাধ্যায়, কুনাল ঘোষরা দীর্ঘদিনের হাজত বাস করেছেন।অন‍্য দিকে সুদীপ্ত সেনের দফারফা হয়ে গেছে,প্রাণ পাখি উড়ে পালাবার যোগাড় তবুও তদন্তের কোন মাথামুন্ডু বোঝা গেল না।

আসল কথা হল এত দীর্ঘ মেয়াদী তদন্তের কী দরকার?তদন্তে একটু গতি আনলেই এত দিনে সমাধান হয়ে যেত।অযথা ঢিলেঢালাভাবে চলতে গিয়েই এই দীর্ঘসূত্রিতা‌।
সত‍্যিকারের তদন্ত চাইলে সিবিআই আটঘাট বেধেঁ নামুক।শুধু মাত্র ভোটের কারনে লোক দেখানো তদন্তের প্রয়োজন নেই।

No comments:

Post a Comment

Post Top Ad