বিজেপিকে হারাতে কি জোটই একমাত্র পথ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 June 2018

বিজেপিকে হারাতে কি জোটই একমাত্র পথ?


মনোরম বিশ্বাস: বিজেপিকে হারাতে জোট‌ই পথ,কলকাতায় এসে এই কথা বলেছেন একদা ত্রিপুরার মুখ‍্যমন্ত্রী বর্তমানে বিরোধী দলনেতা মানিক সরকার।কলকাতার ইউনিভার্সিটি ইউনিস্টিটিউট হলে অরুণ চৌধুরী স্মারক বক্তৃতায় তিনি বর্তমানে দেশের প্রসঙ্গ তুলে ধরেন।তথ‍্য দিয়ে বলেছেন গত চার বছরে দেশের উন্নয়নের যে জোয়ার ব‌ইছে বলে প্রচার করা হচ্ছে তা হয়নি।

এক‌ই সঙ্গে জানিয়েছেন বামপন্থীরা এখন আর শক্তিশালী নয়।তাই তাদের পক্ষে বিরাট কোনও পরিবর্তন করা সম্ভব নয়।বামপন্হীদের আঁতুরঘর পশ্চিম বঙ্গ,সেখান থেকেই বামেরা ক্ষমতাচ্যুত।এই পরিস্থিতিতে বিজেপি আর‌এস‌এসের হাত থেকে বাঁচাতে গেলে বিরোধী দলগুলোর জোট দরকার। না হলে বিজেপিকে ক্ষমতা থেকে হটানো সম্ভব নয়।তার মানে বিজেপিও প্রবল শক্তিশালী পক্ষান্তরে মানিক সরকার স্বীকার করে নিলেন।
একথা ঠিক বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে গেলে যে ধরনের শক্তি দরকার তা এই মুহুর্তে কোন দলেরই নেই।তাই জোট দরকার।কিন্তু সেই জোট কেমন হবে?কে হবেন তার সেনাপতি?
এই সব নিয়ে এখনও পর্যন্ত কোন গ্রহন যোগ্য আলোচনা হয়নি।শুধু জোট করতে হবে শুনছি।বাতাসে দু'একজনের নাম শোনা গেলেও তাতে স্হায়ী সিলমোহর পড়েনি।

No comments:

Post a Comment

Post Top Ad