নারীর যৌনতা বিশ্বের সকল দেশেই কম বেশি ট্যাবু এবং সবচাইতে অধিক বিভ্রান্তিকর তথ্যে ভরা একটি ব্যাপার। এখনও নারীর যৌনতা বা মাস্টারবেশন (হস্তমৈথুন) নিয়ে খোলামেলা কথা হয় না। এমনকি অনেকে এটাও মনে করেন যে নারীদের অরগাজম হয় না বা নারীদের ক্ষেত্রে অরগাজম জরুরী নয়, যৌন সম্পর্ক পুরোটাই পুরুষের একচেটিয়া ব্যাপার।
এই ট্যাবু ভাঙতেই একটি ভিন্নধর্মী ফটোশ্যুটের আয়োজন করেছিলেন সেলিব্রেটি ফটোগ্রাফার Marcos Alberti ।
সেক্সটয় কোম্পানি 'smile maker এর সহায়তায় তৈরি এই ফটো প্রজেক্টের নাম "The O Project" । প্রজেক্টের আইডিয়াটি খুব সরল। ফটোগ্রাফার এখানে নারী মডেলদের চার অবস্থার চিত্র ক্যামেরায় ধারণ করেছেন- যৌন সুখের আগে, হস্তমৈথুন এর সময়, অরগাজমের সময় ও অরগাজমের পরে।
প্রতিটি ছবিতেই স্পষ্ট প্রকাশিত মডেলদের মুখভঙ্গি ও অরগাজমের সাথে সাথে বদলে যাওয়া অনুভবগুলো। এর আগেও ২০১৬ সালে Marcos Alberti এই ধরণের একটি ফটোশ্যুট করেন, যা ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। সেই প্রজেক্টের বিষয় ছিল ওয়াইন পান করার বিভিন্ন স্টেজে মডেলদের অনুভবের প্রকাশ।
Marcos-এর ছবিগুলোতে খুব সহজে উঠে এসেছে যৌন সুখের সাথে জড়িত নারীমুখের স্বাভাবিক অভিব্যক্তিগুলো, যা কিনা সিনেমা বা পর্নে দেখানো দৃশ্যাবলীর চাইতে একেবারেই ভিন্ন এবং ঠিক এটাই ছিল তার উদ্দেশ্য। তিনি বলেন- "ট্যাবু বিষয় নিয়ে মজার ফটোশ্যুট করতে আমার দারুণ লাগে এবং আমি এটাও চাই নারীর যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা হোক। দেখাতে চাই যে সিনেমা বা ইন্টারনেটে যা দেখানো হয় তা সবসময়ে সত্যি নয়। "
জনপ্রিয় গণমাধ্যম Huffington post-কে তিনি আরও বলেন যে, এই ছবিগুলোর মাধ্যমে নারীর হস্তমৈথুন ও যৌনসুখ উপভোগের খুব স্বাভাবিক চিত্রই উঠে এসেছে। খুব স্পষ্ট দেখা যাচ্ছে চরম মুহূর্তে নারীর অনুভূতি, যা নিয়ে আছে অসংখ্য ভ্রান্ত ধারণা।
তিনি আরও মনে করেন, নারীর যৌনতা নিয়ে ট্যাবূ ভেঙে ফেলাটা মূলত নারীশক্তির পক্ষেই কাজ করবে। ছবিগুলোর মাধ্যমে নারীর যৌনতার স্বাভাবিক সৌন্দর্যকেই তুলে ধরতে চেয়েছেন তিনি। তাই এই সিরিজটি তৈরির জন্য বেছে নিয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন বয়সী নারী মডেল। সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, চায়না, থাইল্যান্ড, আমেরিকাসহ বেশ কয়েকটি দেশের মডেলদের দেখতে পাওয়া যাবে এই স্থির চিত্রগুলোতে।
পাঠকদের জন্য তুলে ধরা হলো Marcos Alberti এর এই ভিন্নধর্মী ফটোশ্যুটের আরও কিছু ছবি। সবার শেষে থাকছে এই প্রজেক্টের নেপথ্যের গল্পগুলো নিয়ে একটি ভিডিও।





No comments:
Post a Comment