মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: সাগরে গত ১২ জুন যে ১৬ জন মৎস্যজীবী ট্রলার সহ ঝড় বৃষ্টিতে ডুবে যায়। ৬ জন মৎস্যজীবী জীবিত উদ্ধার হলেও ১০ জন মৎস্যজীবী নিখোঁজ ছিল। সেখান থেকে তল্লাশি অভিযানের পর বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জল সীমানা রায়মঙ্গল নদীতে উপকূল রক্ষী বাহিনী ট্রলারটি উদ্ধার করে বঙ্গোপসাগরে কেদোঁ দ্বীপে নিয়ে আসা হয়। সেখানে ট্রলারটি থেকে পাম্পের সাহায্যে সমস্ত জল বের করে দেওয়া হয় ট্রলারের কেবিন এর মধ্যে থেকে তিনটি মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়। এখনও ৭ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছে তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। প্রথমে কেঁদোদ্বীপ থেকে নামখান ঘাটে আনা হয় তিন তিনটি মৃতদেহ সেখান থেকে কাকদ্বীপ মর্গে মৃতদেহ গুলি ময়নাতদেন্তের জন্য পাঠানো হয়েছে। শুক্রবার সকালে মৎস্যজীবীদের পরিবারের লোকজন মৃতদেহ গুলি শনাক্তকরণ করবে ।

No comments:
Post a Comment