বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর মৃত্যু নিয়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শ্রীদেবীর স্বাভাবিক মৃত্যু হয়নি, বরং তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে দাবি করছেন ভারতের এক গোয়েন্দার।
অভিযোগকারী গোয়েন্দা কর্মকর্তার নাম বেদ ভূষণ। বেদ ভূষণ দিল্লিতে একটি বেসরকারি গোয়েন্দা সংস্থার প্রধান। একসময় তিনি দিল্লী পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। বেশ কিছুদিন আগে তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন।
শ্রীদেবীকে খুন করা হয়েছে বলে জোর দাবি জানান বেদ ভূষণ। এর স্বপক্ষে তিনি যুক্তিও দিয়েছেন।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে তিনি জানান, ‘খুব সহজেই কাউকে বাথটাবে শ্বাসরোধ করে মারা যায়। এতে খুনের কোনো চিহ্ন থাকে না। তাই সহজে এটাকে দুর্ঘটনা হিসেবে চালানো যায়। আমার বিশ্বাস শ্রীদেবীর ক্ষেত্রেও এমনটি ঘটেছে।’
রহস্য খুঁজে পেয়েছিলেন বেদ ভূষণ
শ্রীদেবীর মৃত্যুর পর তদন্তের স্বার্থে নিজ থেকেই গোয়েন্দা বেদ ভূষণ দুবাইতে গিয়েছিলেন। `জুমেরিয়াহ এমিরেটস টাওয়ার` হোটেলের যে রুমে শ্রীদেবী ছিলেন, সেখানে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি।
তবে তিনি তদন্তের জন্য ওই হোটেলে শ্রীদেবীর পাশের রুমে বেশ কয়েকদিন ছিলেন। সেখানে তিনি বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে অনেক অসামঞ্জস্যতা খুঁজে পান। কিন্তু বিভিন্ন মহলের চাপে তখন তদন্তে চালিয়ে যাননি বলে তিনি সংবাদ মাধ্যমকে জানান।
খুনের স্বপক্ষে যুক্তি
খুনের সপক্ষে যুক্তি দিয়ে তিনি আরো বলেন, শ্রীদেবীর উচ্চতা ছিল ৫ ফুট ৭ ইঞ্চি। কিন্তু বাথটাবটি ছিল ৫ ফুট ১ ইঞ্চি। এছাড়া শ্রীদেবীর নামে ২৪০ কোটির একটি জীবন বীমা ছিল।
বীমার শর্ত ছিল, টাকাটা শ্রীদেবীর পরিবার তখনই পাবে, যদি একমাত্র দুবাইতে তিনি মারা যান। ঘটনাচক্রে দুবাইতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ঘটনাটি পুনঃতদন্তের দাবি জানিয়েছেন গোয়েন্দা বেদ ভূষণ।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের `জুমেরিয়াহ এমিরেটস টাওয়ার` হোটেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন শ্রীদেবী। হোটেল রুমের বাথটাবে পাওয়া যায় তাঁর নিথর দেহ।

No comments:
Post a Comment