শুরু বৃষ্টি!রাস্তায় বেরোন ছাতা,রেনকোট পরে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 June 2018

শুরু বৃষ্টি!রাস্তায় বেরোন ছাতা,রেনকোট পরে


                   ছবিঃ বিভাস লোধ
কলকাতায় রাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে থাকা ঘূর্ণাবর্ত বাংলাদেশের দক্ষিণ অংশে অবস্থান করলেও উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে তা ফের বাম দিকে অগ্রসর হচ্ছে। যার ফলে রাতে কলকাতা, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে প্রবল বৃষ্টি হতে পারে। জানিয়েছে হাওয়া অফিস।


মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই বৃষ্টিই আস্তে আস্তে পশ্চিম দিকে সরে যাবে বলে মনে করছেন আবহবিদরা। গত ২৪ ঘণ্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ১৬২ মিলিমিটার। যা দশ বছরের রেকর্ড ভেঙেদিয়েছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, সর্বশেষ র‍্যাডার/উপগ্রহ পর্যবেক্ষণে ঘূর্ণাবর্ত বাংলাদেশের দিক থেকে বাম দিকে অগ্রসর হচ্ছে। যার ফলে রাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ২৭ জুন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ২৮ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে ২৮ জুন থেকেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

No comments:

Post a Comment

Post Top Ad