পড়ুয়াদের অবরোধ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 June 2018

পড়ুয়াদের অবরোধ



কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজেয়েট পড়ুয়া এবং অন্যান্য পড়ুয়ারা বিভিন্ন দাবীতে মঙ্গলবার সকালে প্রায় পৌনে এক ঘন্টা কাল্লা মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে।আন্ডার গ্রাজুয়েট পড়ুয়ারা বিগত পাঁচ মাস ধরে তাদের রেজাল্ট না পাওয়ার কারনে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ নিয়ে সংশয়, বিভিন্ন বিভাগে প্রফেসার না থাকার কারনে তারা ঠিক মতো ক্লাস করতে পারছে না এছারা আরো বিভিন্ন দাবীতে গতকাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছিল কিন্তু তাতে কাজ না হওয়াতে আজ কাল্লা মোড়ে জাতীয় সড়ক অবরোধ করার সিদ্ধান্ত নেয়।

প্রায় পৌনে এক ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করার ফলে জাতীয় সড়কে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়,আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পড়ুয়াদের সাথে কথা বলে অবরোধ উঠায়।পরে পড়ুয়ারা কলেজে গিয়ে চ্যান্সেলার না থাকার কারনে কলেজের কন্ট্রোলার এবং ডেপুটি কন্ট্রোলার কে দাবী গুলো জানালে পড়ুয়াদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার প্রতিশ্রুতি দেন।

No comments:

Post a Comment

Post Top Ad