কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 22 June 2018

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ






আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির বিরুদ্ধে ও রিভিউ রেজাল্ট এর দাবিতে আবার ও বিক্ষোভে সামিল হল পড়ুয়ারা। শুক্রবার দুপুরে পড়ুয়াদের হাতে বন্দি হলো বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার নিখিল বারিক ও কন্ট্রোলার সলিল দাস। ছাত্রী খেয়া চট্টোপাধ্যায় এবং পায়েল চট্টোপাধ্যায় বক্তব্য,  বিশ্ববিদ্যালয়ে ফেলের সংখ্যা আশি শতাংশ। সামান্য নম্বরের জন্য ফেল করেছে ছাত্রছাত্রীরা বলে বিশ্ববিদ্যালয়ের অভিযোগ। অথচ রিভিউয়ের রেজাল্ট দিতে পারছে না কর্তৃপক্ষ। রেজাল্ট ও পাওয়া ই যায়নি , তারপর আবার মাস্টার ডিগ্রি ভর্তির শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই।
প্রসঙ্গত এই ঘটনাকে কেন্দ্র করে মাত্র কয়েকদিন আগে ছাত্রীরা আসানসোল জাতীয় সড়ক ও অবরোধ করেছিল। কিন্তু কোনো ফল না হওয়া তে আজ বিক্ষোভের চেহারা তীব্র হয়েছে। বন্ধ করে রাখা হয়েছে controler ও ডেপুটি কন্ট্রোলার কে। অফিসে ঢুকতে দেওয়া হয়নি রেজিস্টার কে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে।

No comments:

Post a Comment

Post Top Ad