ভাংচুর: স্কুলে আগুন! ছাত্র মৃত্যুতে প্রতিবাদ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 June 2018

ভাংচুর: স্কুলে আগুন! ছাত্র মৃত্যুতে প্রতিবাদ



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শ্রীরামপুর এগ্রিকালচার হাই স্কুলের দুই ছাত্র সরিফুল গাজী ও সৌরভ গুড়ি দুই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় স্কুল চলে ভাংচুর আগুন। পরিবারের লোকজনের অভিযোগ দুই ছাত্রকে খুন করা হয়েছে। সরিফুল গাজীর মৃত্যু হয় ২০ এপ্রিল আর সৌরভ গুড়ি মৃত্যু হয় ১৮ মে। দুই ছাত্র ওই স্কুলের হোস্টেলে থেকে পড়াশুনা করতো।

পুলিশি নিস্ক্রিয় তার প্রতিবাদে আজ তমলুকের মানিকতলাতে পুলিশ সুপার অফিসে পূর্ব মেদিনীপুর জেলার আইমা সংগঠন (অল ইন্ডিয়া মাইনোরিটি এসোসিয়েসান ) এর উদ্যোগে পূর্ব মেদিনীপুর পুলিস সুপারের কাছে বিক্ষোভ ও ডেপুটেশনে দেন। এই কর্মসূচিতে সৌরভ গুড়ির পরিবারের সদস্য রাও উপস্থিত ছিলেন আর ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার আইমা সংগঠন এর নেতৃত্ব ও কর্মীরা। আর এই বিক্ষোভে কোনও রকম অশান্তি এড়াতে মোতায়েন ছিল ব্যাপক পুলিশি ব্যবস্থা।

No comments:

Post a Comment

Post Top Ad