ইংল্যান্ডের ড্যানভারে ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্র তার স্কুলেরই এক শিক্ষিকাকে ধর্ষণের পর হত্যা করেছে। ঘটনাটি গত ২২ অক্টোবরে ঘটলেও গতকাল বৃহস্পতিবার মামলাটি আদালতে তোলা হয়। খবর মেইল অনলাইনের।
জানা গেছে, ফিলিপ সিজম নামের এই স্কুলছাত্র তার ২৪ বছর বয়সী গণিতের শিক্ষিকা কলিন রিটজারকে স্কুলের একটি বাথরুমে নিয়ে প্রথমে ধর্ষণ করে ও পরে হত্যা করে। হত্যার আগে তার ওপর নির্যাতনও করা হয় বলে জানা গেছে।
বক্স কাটার দিয়ে কুপিয়ে হত্যার পর কলিনের লাশ মুড়িয়ে স্কুলের পেছনে কাঠের একটি স্তুপের মধ্যে ফেলে রাখা হয়।
ধর্ষণের আগে কলিনের আইফোন, ক্রেডিট কার্ড ও আন্ডারওয়্যার ছিনিয়ে নেয় ওই দুর্ধর্ষ ছাত্র।সূত্র: মেইল অনলাইন

No comments:
Post a Comment