মাধ্যমিকে ফেল! গলায় দড়ি ছাত্রীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 8 June 2018

মাধ্যমিকে ফেল! গলায় দড়ি ছাত্রীর



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: মাধ্যমিকে পাশ করতে না পারায় আত্মঘাতী এক ছাত্রী ৷ সুভাষগ্রামে মামার বাড়িতে বেড়াতে এসে আত্মহত্যা করে সে ৷ তিলজলার বাসিন্দা প্রিয়াঙ্কা পাল এইবছরই মাধ্যমিক পরীক্ষা দেয় ৷ রেজাল্ট প্রথমে ইন্টারনেটে দেখে সে ৷ সেখানে দেখতে না পেয়ে স্কুলের সাথে তাকে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয় ৷ তবে রেজাল্ট না পেয়ে আবসাদেগ্রস্ত হয়ে পড়ে সে ৷ তিলজলা বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল সে ৷ বৃহস্পতিবার সন্ধেবেলায় মামার বাড়ির সকলের সাথে বসে গল্প করছিল সে ৷ কিছুসময় পর উপর থেকে আসছি বলে বাড়ির দোতালায় উঠে যায় ৷ মিনিট ১৫ পরেও মেয়ে না আসায় তার খোঁজে উপরে যান তার মা ৷ উপরে গিয়ে তিনি ফ্যানের সাথে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান ৷ খবর দেওয়া হয় সোনারপুর থানায় ৷ পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে আসে ৷শুক্রবার দেহ ময়ানতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে ৷

No comments:

Post a Comment

Post Top Ad