সানি লিওনের প্রথম রাত - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 11 June 2018

সানি লিওনের প্রথম রাত



'ওয়ান নাইট স্ট্যান্ড'। সানি লিওনের এই সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। সানি এখন ব্যস্ত এই সিনেমার প্রচারের কাজে। এই সিনেমার প্রচারের জন্য নেওয়া হয়েছে এক নতুন ধরনের উদ্যোগ। দর্শকদের কাছে সানি জানতে চেয়েছেন তাদের 'ওয়ান নাইট স্ট্যান্ড'-এর কথা।

ওয়ান নাইট স্ট্যান্ড-সিনেমায় সানিকে দেখা যাবে তাঁর পরিচিত হট লুকে। একাধিক দৃশ্যে রয়েছে বোল্ড অবতার। সানি বলেছেন, এই সিনেমার জন্য তাঁকে প্রচুর ঘাম ঝরাতে হয়েছে। পরিচালক জেসমিন ডিসুজাও বলছেন, সানিকে এত পরিশ্রম করতে দেখে তিনি অবাক হয়ে গিয়েছেন। সিনেমার রিলিজ ডেটের কথা মাথায় রেখে সানিকে কখনও কখনও দিনে টানা ১৪ ঘণ্টা শ্যুটিংও করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। ইন্দো কানাডিয়ান পর্নস্টার থেকে বলিউডের জনপ্রিয় তকমা পাওয়া এই নায়িকা জানিয়েছেন, কাজের জন্য পরিশ্রম করতে তিনি ভয় পান না।

এর আগে 'রাগিনী এমএমএস', 'জিসম-২', 'এক পহেলি লীলা', 'মাস্তিজাদে' ছবিগুলোতে নিজের আবেদনময়ী উপস্থাপনার মধ্য দিয়ে সফলতা তুলে নিয়েছেন সানি। বর্তমানে তার কাছে প্রস্তাব রয়েছে প্রায় হাফ ডজন ছবির। কিন্তু সবক’টিতেই অভিনয় করছেন না তিনি। বেছে বেছে নিজের ইমেজের সঙ্গে যায় এমন ছবিতেই কেবল অভিনয় করছেন। আগামী ২২শে এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে সানির নতুন ছবি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’।

No comments:

Post a Comment

Post Top Ad