"পতিতাদের চরিত্র সরকারি কর্মচারীদের চেয়ে ভালো" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 June 2018

"পতিতাদের চরিত্র সরকারি কর্মচারীদের চেয়ে ভালো"





পতিতারা সরকারি কর্মচারীদের চেয়ে অনেক ভালো। এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিহারের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। সরকারি কর্মচারীদের ঘুষ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে একথা বলেন তিনি।

সুরেন্দ্র সিং দলীয় সমাবেশ থেকে সমর্থকদের বলেন, “সরকারি কর্মচারীদের চেয়ে পতিতাদের চরিত্র অনেক ভালো। তারা টাকার বিনিময়ে কাজ করে। কিন্তু, সরকারি কর্মচারীরা তো টাকার বিনিময়ে কাজ করবে কিনা তারও নিশ্চয়তা নেই।”


তিনি সমর্থকদের বলেন, “যদি কোনও সরকারি কর্মচারী ঘুষ চায় তাকে উত্তমমধ্যম দিন।” তিনি আরও বলেন, “সরকারি কর্মচারী ঘুষ চাইলে তা রেকর্ড করে রাখুন।” তবে এবারই প্রথম নয়, বাবা-মায়েরা মেয়েদের স্মার্টফোন দেওয়ার জন্যই ধর্ষণের মতো ঘটনা বাড়ছে, এর আগে এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন সুরেন্দ্র সিং। 

No comments:

Post a Comment

Post Top Ad