মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: দক্ষিণ ২৪ পরগনা ইতিহাস ও ভূগোলের টির্চাস ট্রেনিং শুরু হল বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয়ে। ইতিহাস ও ভূগোল বিষয়ে উচ্চ প্রাথমিক স্তরে নিরবছিন্ন সার্বিক মূল্যায়ন (C.C. E) এর উপর দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর মহকুমা পর্যায়ে অভিমুখীকরন কর্মশালা শুরু হয়।
বুধবার থেকে চলবে শুক্রবার পর্যন্ত। ৪২০ জন শিক্ষক - শিক্ষিকা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে। আয়োজনে সর্বশিক্ষা মিশন ও জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক ) দক্ষিণ ২৪ পরগনা জেলা। আলোচ্য বিষয় নতুন পাঠ্যক্রমের উপর মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে সচেতনতা।


No comments:
Post a Comment