প্রতারনা স্বীকার ! খোয়া গেলো কন্যাশ্রীর টাকা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 June 2018

প্রতারনা স্বীকার ! খোয়া গেলো কন্যাশ্রীর টাকা


প্রতারকের ফাঁদে পরে কন্যাশ্রীর ২৫হাজার টাকা খোয়া গেলো এক কলেজ পড়ুয়ার। সম্প্রতি ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার ২নং কাপাসডাঙ্গায় কলেজে পড়ুয়ার নাম বর্ষা দেবনাথ। বাড়ি চুঁচুড়ার ২নং কাপাসডাঙ্গা এলাকায় তিনি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। ওই ছাত্রীর মোবাইল নাম্বারে ২৯ মে রাতে একটি ম্যাসেজ আসে। কৌন বনেগা ক্রোড়পতি নামক সংস্থা থেকে ওই ম্যাসেজ পাঠানো হয় বলে অভিযোগ
ওই ম্যাসেজে বর্ষা ৩৫লক্ষ টাকা লটারিতে জিতেছে বলে দাবী করা হয়কিন্তু টাকা পাওয়ার জন্য দুটো এক্যাউন্টে ১০হাজার দুশো এবং ২৫হাজার টাকা জমা করে বর্ষা। যার মধ্যে ২৫০০০ টাকা তার কন্যাশ্রীর এ্যাকাউন্ট থেকে তোলা হয়আর বাকি টাকা বর্ষার বাবা পেশায় বিদ্যুত দফতরের অস্থায়ী গাড়ী চালক মৃনাল কান্তি দেবনাথ ধার করে নিয়ে আসেন।
কিন্তু সব টাকা দেওয়ার পরও তাদের কাছে আরও ৪৫হাজার টাকা দেওয়ার জন্য ফের ফোন করে জানানো হয়। এই ঘটনায় বর্ষা বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। শনিবার তারা চুঁচুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন বলে খবর।

No comments:

Post a Comment

Post Top Ad