কলকাতার পর এবার চন্দননগর। ফের এক তরুনীর সামনে হস্তমৈথুনের ঘটনায় ব্যাপক
উত্তেজনা ছড়াল। রবিবার সন্ধ্যায় ঘটেছে চন্দননগর থানার নাড়ুয়া এলাকায়। অভিযুক্ত ওই
ব্যক্তির নাম রঞ্জিত ঘোষ। বাড়ি মগরা থানার বাঁশবেশিয়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সাইকেল নিয়ে একটি কাজে চন্দননগর
এসেছিল রঞ্জিত। পথে বৃষ্টি নামায় একটি বাড়ির সামনে দাঁড়িয়ে যায়। এরপর এক কলেজ
ছাত্রীকে দেখে রঞ্জিত হস্তমৈথুন করতে শুরু করে। এই ঘটনায় ওই কলেজ পড়ুয়া চিৎকার
শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে। এরপর শুরু হয় গন ধোলাই। পুলিশ ঘটনাস্থলে এসে আহতকে
উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যায়।
প্রাথমিক চিকিৎসার পর তাকে চন্দননগর থানায় নিয়ে যাওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর মিলেছে।
প্রাথমিক চিকিৎসার পর তাকে চন্দননগর থানায় নিয়ে যাওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর মিলেছে।

No comments:
Post a Comment