ব্রেকিংঃ পাখি ধরতে গিয়ে নিখোঁজ তিন কিশোর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 June 2018

ব্রেকিংঃ পাখি ধরতে গিয়ে নিখোঁজ তিন কিশোর!



চাঁদনী, পাঁশকুড়া: রবিবার স্কুল ছুটি। তাই পাড়ার তিন বন্ধু মিলে সকাল সকাল বেরিয়ে  যায় বাড়ির পাশে বাগানে পাখি ধরতে। তার পর থেকে আর বাড়ি ফেরেনি তারা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলারর পাঁশকুড়ার নাকাশি কিশোরচকগ্রামে। পাঁশকুড়া থানায় নিখোঁজ ডাইরি  করা হয়েছে পরিবারে পক্ষ থেকে।  নিখোঁজ তিন কিশোরের নাম  সেখ সাকিল সে স্থানি একটি স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র,  সাবির গায়েন,  পঞ্চম শ্রেনীর ছাত্র আর  সেখ তাজেত,  চতুর্থ শ্রেনীর ছাত্র।

স্থানিয় সূত্রে জানা গিয়েছে,,রবিবার সকালে পাড়ার তিন কিশোর পাখি ধরার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বেলা গড়িয়ে সন্ধ্যে হয়ে এলেও তারা বাড়ি ফিরে না আসায় চিন্তায় পড়ে যায় পরিবারের লোকজন। আশেপাশে  ও আত্মিয়দের সাথে যোগাযোগ করে তাদের  কোন সন্ধান না মেলায় পাঁডকুড়া থানায় তিন কিশোরের নামে নিখোঁজ  ডাইরি করা হয়। ঘটনার দুদিন কেটে গেলেও নিখোঁজ  কিশোরদের কোন সন্ধান না মেলায় চিন্তিত  পরিবারের লোকজন।

পাঁশকুড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। তবে এখনো পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad