রূপান্তরকামী সৌন্দর্য! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 June 2018

রূপান্তরকামী সৌন্দর্য!


কেরলে অনুষ্ঠিত হল রূপান্তরকামীদের সৌন্দর্য প্রতিযোগিতা।সোমবার কোচিতে “কুইন অফ ধাওয়া ২০১৮” নামে এই সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

২০১৭ সালে রাজ্যে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। সেই সাফল্যের পর এবছর ফের এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার আয়োজন করেছিল ধাওয়া আর্টস অ্যান্ড চ্যারিটেবল সোসাইটি। এবছর ১৫ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে প্রথম হয়েছেন কোট্টায়ামের স্মুথি। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে তিরুবনন্তপুরমের সারা ও শ্রীময়ী। স্রোতে ফিরিয়ে আনা। রূপান্তরকামীদের সমাজে কোণঠাসা করে রাখা হয়। তার ফলে কেউ ভিক্ষাবৃত্তি বেছে নেয়, কেউ দেহ ব্যবসায় নামে। রূপান্তরকামীদের সেই সামাজিক পরিস্থিতির উন্নতি ঘটাতেই এই প্রতিযোগিতা গত বছর থেকে শুরু হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad