ট্রাম্পকন্যার প্রেমকাহিনী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 8 June 2018

ট্রাম্পকন্যার প্রেমকাহিনী




মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে ১২ বছর আগে ডেট করেছেন বলে দাবি করলেন প্রবীণ মার্কিন অভিনেতা কুইন্সি জোন্স। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি।
৩৬ বছর বয়সী মার্কিন ফার্স্টডটার ও ৮৪ বছর বয়সী অভিনেতার এ ‘প্রেমকাহিনী’ এখন সমাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের আলোচনার খোরাক। এটি অনলাইনেও বেশ ভাইরাল হয়েছে। যুক্তরাষ্ট্রের ভালচার ম্যাগাজিন শুক্রবার জোন্সের এ সাক্ষাৎকার প্রকাশ করেছে।সাক্ষাৎকারে জোন্স বলেন, এক যুগ আগে আমার মেয়ে কিডাডার (সাবেক মডেল ও বর্তমানে ডিজাইনার) সঙ্গে কাজ করতেন টমি হিলফিজার। সে-ই ইভাঙ্কার সঙ্গে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দেয়। হঠাৎ হিলফিজার একদিন জানায়, ইভাঙ্কা আমার সঙ্গে ডিনারে যেতে চায়। আমি বলি, কোনো সমস্যা নেই। সে (ইভাঙ্কা) তো খুব আকর্ষণীয়। ইভাঙ্কাকে সুন্দরী নারী বলে উল্লেখ করলেও তার বাবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে সাক্ষাৎকারে একাধিকবার অশ্লীল শব্দ ব্যবহার করেন জোন্স। তিনি বলেন, ট্রাম্পকে আমি সহ্য করতে পারি না। সে খুব ছোট মনের মানুষ, ক্ষমতালোভী এবং অহঙ্কারী।
ইভাঙ্কার চেয়ে ৪৮ বছরের বড় জোন্স বলেন, তার (ইভাঙ্কা) সঙ্গে প্রায়ই ডেট করতাম আমি, হ্যাঁ ১২ বছর আগে। ট্রাম্পকন্যার শারীরিক বর্ণনা দিতে গিয়ে জোন্স বলেন, ‘ইভাঙ্কার পা খুবই আকর্ষণীয়, আমি আমার জীবনে এমনটা দেখিনি। যদিও ভুল পিতার ঘরে জন্ম নিয়েছেন তিনি।’

No comments:

Post a Comment

Post Top Ad