দুই যমজ শিশুর পৃথক পৃথক বাবা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 June 2018

দুই যমজ শিশুর পৃথক পৃথক বাবা


যুক্তরাষ্ট্রের নিউজার্সির পাসাইক কাউন্টিতে এক নারী তার গর্ভে একই সময় ভিন্ন ভিন্ন পুরুষের পৃথক পৃথক যমজ সন্তান ধারণ করেছেন। এটি চিকিৎসা বিজ্ঞানে বিরল ঘটনা।
আদালতে পিতৃত্বের স্বীকৃতি চেয়ে ওই নারী দাবি তুলেছিলেন, জনৈক ব্যক্তি তাঁর যমজ সন্তানের পিতা, সেই স্বীকৃতি দেওয়া হোক।
তবে পাসাইকের স্টেট সুপিরিয়র কোর্টের বিচারক সোহাইল মোহাম্মদ দেখতে পান, ডিম্বাণু ও শুক্রাণুর মধ্যকার মিথস্ক্রিয়া চিকিৎসা বিজ্ঞানে এক বিস্ময়ের জন্ম দিয়েছে। এতে তিনি এক ব্যতিক্রমী আদেশ বললেন, ওই নারী যে ব্যক্তিকে তাঁর যমজ সন্তানের পিতা বলে দাবি করেছেন, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে যমজের একটি শিশুর পিতা!
নিউইয়র্ক টাইমস জানায়, আদালতের আদেশে আরো বলা হয়, ওই নারীর যমজ সন্তানের অন্যটি তিনি গর্ভে ধারণ করেছিলেন গোপন এক অভিসারে। আর সেই অভিসারের এক সপ্তাহের মধ্যে তিনি সেই লোকের সাথে মিলিত হন, যাকে সন্তানের বাবা হিসেবে দাবি করেছেন।
আদালতের নথিতে ওই নারীকে চিহ্নত করা হয়েছে ‘টিএম’ নামে। আর বাবাকে উল্লেখ করা হয়েছে ‘এএস’ নামে। আদালত আদেশে বলেন, ডিএনএ পরীক্ষায় যমজ শিশু দুটির একটি এএসের বলে প্রমাণিত হয়েছে। তাই সেই সন্তানের পালনপোষণের জন্য তাঁকে অর্থ দিতে হবে।
যমজ শিশু দুটির জন্ম হয় ২০১৩ সালের জানুয়ারিতে। পরে ওই নারীও স্বীকার করেন, তাঁর রোমান্টিক পার্টনার এএসের সাথে মিলিত হওয়ার সপ্তাহখানেক আগে অন্য এক ব্যক্তির সাথেও তিনি যৌনক্রিয়া করেছিলেন।
ডিএনএ পরীক্ষা করা হয় ল্যাবরেটরি করপোরেশন অব আমেরিকার আইডেনটিটি টেস্টিং ডিভিশনের পরীক্ষাগারে। আদালত পরীক্ষার ফল এবং পরীক্ষাগারে পরিচালকের সাক্ষ্য মেনে নিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad