উধাও দুই কয়লা বোঝাই ট্রাক! ধাক্কা ৭ লক্ষের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 June 2018

উধাও দুই কয়লা বোঝাই ট্রাক! ধাক্কা ৭ লক্ষের


উত্তর আসানসোলের ভানোড়া ওয়েস্ট ব্লক কয়লাখনি থেকে নিখোঁজ ২ টি কয়লা বোঝাই ট্রাক। যার আনুমানিক কয়লার পরিমান ৭০ টন। আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। ঘটনায় চাঞ্চল্য ছাড়িয়েছে গোটা এলাকায়।
রবিবার সকালে উক্ত কয়লাখনি থেকে ১০টি কয়লা বোঝাই ট্রাক রওনা দিয়েছিল ই সি এল এর কয়লা ডিপো সাত গ্রাম এলাকায়। কেন্দ্র সরকারের অধীন এই কয়লাখনি নিয়ম অনুযায়ী খনি থেকে ট্রাক এ কয়লা বোঝাই হবার পর চালান কাটা হয়। তারপর গেট পাস ইস্যু হবার পর রাস্তায় ওঠে গাড়ি। কিন্তু রবিবার সকালে নিরাপত্তী কর্মীরা দেখতে পান তাদের খনি থেকে ১০ গাড়ি বেরিয়েছে। ৮টি গাড়ির ক্ষেত্রে চালানেই সি এল কর্মীর সই থাকলেও বাকি দুটি গাড়ির ক্ষেত্রে সই রয়েছে জনৈক অশোক সিংহ নামক এক ব্যক্তির। যিনি ই সি এল এর কর্মী নয় বলে অভিযোগ কয়লাখনি পাঁচটি সংগঠনের। তাদের দাবি চালানে সই করছে অজানা লোক। প্রকাশ্য দিবালোকে লুট হচ্ছে সরকারি সম্পত্তি।


এই বিষয়ে সংগঠন গুলি একত্রিত হয়ে উক্ত কয়লাখনি এর এরিয়া ম্যানেজার এর কাছে লিখিত অভিযোগ জমা দেন , যার কপি তারা আসানসোল উত্তর থানাতে জমা দিয়েছেন। কয়লাখনি এলাকায় রয়েছে চরম উত্তেজনা। ম্যানেজার কে ঘিরে বিক্ষোভ চলছে।
কয়লাখনি সি টু নেতা জানান বহিরাগত দের সই তেই কয়লা বেরিয়ে যাচ্ছে। আদপে কোথায় যাচ্ছে কেউ জানে না।

অপর দিকে আই এন টি ইউ সি নেতা নরেশ রুই দাস বলেন দীর্ঘদিন ধরে এ ভাবেই ট্রাক ট্রাক কয়লাচুরি হচ্ছে। আজ ধরা পড়ে গেছে। আমরা কয়লাচুরির বিরুদ্ধে, খনি র কাজ বন্ধের পক্ষে নয়।

No comments:

Post a Comment

Post Top Ad