অস্বস্তিতে রেজ্জাক মোল্লা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 June 2018

অস্বস্তিতে রেজ্জাক মোল্লা!


মৃন্ময় নস্কর, ভাঙড় : জনসংযোগ বাড়াতে ভাঙড়ে গিয়ে দলীয় নেতার বিরুদ্ধে দুর্নীতি স্বজনপোষনের অভিযোগে অস্বস্তিতে পড়লেন মন্ত্রী আব্দুল রেজ্জাক মোল্লা ।মন্ত্রীকে হাতের কাছে পেয়ে দলীয় নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দলের কর্মী সমর্থকরা। মন্ত্রী অবশ্য আশ্বাস দিয়েছেন অভিযোগগুলি খিতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন । অবশ্য এদিনের এই কর্মসূচিতে ভাঙড় ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেস এর সভাপতি অহিদুল ইসলামকে দেখা যায়নি। দলীয় সূত্রের খবর, গোষ্ঠী কোন্দলের জেরে অহিদুল বা তার অনুগামীরা গরহাজির ছিলেন। আক্ষেপের সুরে এক কর্মী বলেন, "মুখ্যমন্ত্রী ভাঙড় সমস্যা সমাধান করতে যতই এক জোট হয়ে কাজ করার জন্য নির্দেশ দিক না কেন তাতে ভাঙড়ের তৃণমূল নেতৃত্ব কখনোই এক সঙ্গে কাজ করবে না।"

রবিবার সন্ধ্যা পাঁচটা নাগাদ ভাঙড়ের কাঁটালিয়াতে হাজির হন ভাঙড়ের বিধায়ক তথা মন্ত্রী আব্দুল রেজ্জাক মোল্লা ।সেখানে উপস্থিত ছিলেন নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য নান্নু হোসেন, ভাঙড় ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেস এর কার্যকারি সভাপতি আব্দুর রহিম, পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ আব্দুল অদুদ সহ ভগবান অঞ্চলের তৃণমূল নেতা ফিরোজ সাপুই ।এদিন মন্ত্রীর জনসংযোগ কর্মসূচিতে ভোগালী ২ নং এলাকার প্রচুর মানুষ হাজির ছিলেন।

ভাঙড়ের বিধায়ক তথা মন্ত্রীকে হাতের কাছে পেয়ে জমে থাকা ক্ষোভ, বঞ্চনা নিয়ে সরব হলেন দলের একাংশ। অভিযোগের তীর ভোগালী ২ অঞ্চলের সভাপতি তথা স্থানীয় উপ প্রধান মোদাসের হোসেনের দিকে। অভিযোগ শোনার পর রেজ্জাক অবশ্য কর্মী দের সতর্ক করে বলেন, ‘এখনো সময় আছে সবাই শুধরে নাও।

ওই এলাকার এক কর্মী উপ প্রধান তথা ভোগালী ২ নং অঞ্চলের সভাপতি মোদাসের হোসেনের নাম করে বলেন, ‘সামান্য একটা শংসাপত্র নিতে গেলেও টাকা চান মোদাসের। ট্রেড লাইসেন্সের জন্য বাড়তি টাকা দিতে হয় ঘুষ হিসাবে।‘চিলেতলা গ্রামের আরেক তৃনমূল কর্মী বলেন, ‘অঞ্চল সভাপতি আবাস যোজনায় লাখ লাখ টাকা দুর্নীতি করেছেন। ‘কাটমানি’ ছাড়াতিনি কোন বাড়ি বন্টন করেন না।‘ উপ প্রধানের প্রাসাদপ্রোম দুটি বাড়ি, নিয়েও অভিযোগ করেন কেউ কেউ।  এ ব্যপারে রেজ্জাক মোল্লার প্রতিক্রিয়া, ‘যার যা ক্ষোভ ছিল বলেছে। সব খতিয়ে দেখা হবে।‘

নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য নান্নু হোসেন বলেন,  "রেজ্জাক মোল্লা মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করতে এসেছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই কর্মসূচিতে যোগ দিয়েছে। এদিনের এই জনসংযোগ কর্মসূচিতে এলাকার প্রচুর মানুষ যোগদান করেন।

No comments:

Post a Comment

Post Top Ad