মৃন্ময় নস্কর, ভাঙড় : ভাঙড় আন্দোলনের প্রধান নেতা অলীক চক্রবর্তীর গ্রেফতারির প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য হাড়োয়া রোডে অবস্থান বিক্ষোভ ও রাস্তা অবরোধ কর্মসূচি চলছে।
বৃহস্পতিবার বিকালে ভুবনেশ্বরের কলিঙ্গ হাসপাতালের সামনে থেকে সিপিআই-এম এল (রেড ষ্টার) নেতা তথা ভাঙড়ের জমি কমিটির মুখপাত্র অলীক চক্রবর্তী কে গ্রেফতার করে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল টিম । আজ তাঁকে ভুবেনশ্বর এর আদালতে তোলা হয়েছে।তাঁকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে বারুইপুর জেলা পুলিশ। বিচারক এই আবেদন মঞ্জুর করলেই আজ তাকে বিশেষ বিমানে রাজ্যে নিয়ে আসবে রাজ্য পুলিশ। পুলিশ সুত্রে খবর, এই রাজ্যে অলীক কে নিয়ে এসে তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। সিআইডি তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে খবর।
অপর দিকে অলীক এর গ্রেফতার এর প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভাঙড়ের হাড়োয়া রোডে অবরোধ বিক্ষোভ করছে আন্দোলন কারিরা। এ বিষয়ে জমি কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান বলেন, "জমি কমিটির মুখপাত্র অলীক চক্রবর্তীর এর অবৈধ গ্রেফতার এর প্রতিবাদে হাড়োয়া রোডে অবস্থান বিক্ষোভ চলছে । এর পাশাপাশি বিকালে মহা মিছিল এর ডাক দেওয়া হয়েছে।"অন্যদিকে ভাঙড় সংহতি কমিটির ডাকে ৪ তারিখ সোমবার মৌলালী থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল এর ডাক দেওয়া হয়েছে।



No comments:
Post a Comment