ব্রেকিংবাংলা: দেওয়াল চাপা! ডেড ৩ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 June 2018

ব্রেকিংবাংলা: দেওয়াল চাপা! ডেড ৩



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: সোনারপুরে বিদ্যুৎ সাব স্টেশনের দেওয়াল দেওয়াল চাপা পড়ে মারা গেলেন ৩ জন। তাদের মধ্যে একজন ঠিকাদারও রয়েছেন। বুধবার বিকালে সোনারপুরের গড়িয়া হিন্দুস্থান মোড়ের কাছে রামকৃষ্ণ নগরের ঘটনা। ঘটনার খবর পেয়ে সোনারপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। এলাকার বিধায়ক ফিরদৌসি বেগমও ঘটনাস্থলে আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। সকাল থেকেই বৃষ্টিতে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার সাব স্টেশনের পাঁচিল দুর্বল হয়ে পড়েছিল।


জানা গিয়েছে, বিকালের দিকে বৃষ্টি হওয়া পর সেই পাঁচিলের একাংশই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মৃতরা হলেন পিয়ালির খোলাঘাটা এলাকার বাসিন্দা মাটহার মণ্ডল (‌৩০)‌, গড়িয়ার মহামায়া তলার বাসিন্দা(‌ঠিকাদার)‌ মিঠুন পন্ডিত (‌৩৫)‌ এবং তাঁর আত্মীয় দেবু নামের এক যুবক। আর আহতরা হলেন বামাচরন সরদার, সুদাম মণ্ডল এবং উজ্বল সরদার। এদের সবার বাড়ি জীবনতলা থানা এলাকায়। ঠিকাদারের কাছে কাজের টাকা নিতে এসে এই  মর্মান্তিক ঘটনার শিকার হতে হয়েছে তাদের বলে জানা  গেছে।পুলিস সূত্রে জানা গেছে, গড়িয়া হিন্দুস্থান মোড়ের কাছে রাজ্য বিদুৎ বন্টন সংস্থার একটি সাব স্টেশন রয়েছে। গড়িয়া ও রাজপুর এলাকার মানুষের বিদ্যুতের চাহিদা মেটাতে এই সাব স্টেশন। বৃষ্টিতে ওই সাব স্টেশনের সীমানার পাঁচিলের একটি অংশ কমজুরি হয়ে পড়েছিল। আচমকাই পাঁচিল ভেঙে পড়েছে। এলাকার মানুষ এসে উদ্ধার কাজে হাত লাগান। তাঁরা ভাঙা পাঁচিলের নীচে থেকে ৬ জনকে উদ্ধার করতে পারলেও তাদের মধ্যে ৩ জনকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। সুকুমার নামের এক ঠিকাদার জানান, ওই পাঁচিলের ধারে ঠিকাদার  মিঠুনের ঘর। সেখানেই তার শ্রমিকরা টাকা নিতে এসেছিল।  মিঠুন পাঁচিলের পাশে দাঁড়িয়ে টাকা দিচ্ছিল। কিছুদিন আগে ওখান থেকে  মাটি কাটাও হয়েছিল। তাই হয়ত পাঁচিল দুর্বল হয়ে পড়েছিল। তখনই ওই পাঁচিল ভেঙে পড়েছে। এলাকার বিধায়ক ফিরদৌসি বেগম জানান, ঘটনাটি মর্মান্তিক। মৃত ও আহত পরিবারের পাশে আমরা থাকব।

No comments:

Post a Comment

Post Top Ad