ঘোড়াকে চুমু খাওয়ায় স্ত্রীকে ডিভোর্স - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 June 2018

ঘোড়াকে চুমু খাওয়ায় স্ত্রীকে ডিভোর্স




সৌদি আরবের এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছেন। অবশ্য, বিচিত্র কারণেই এটা খবরের শিরোনাম হয়েছে। একটি সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইটে স্ত্রীর পোস্ট করা ছবি দেখে ক্ষিপ্ত হয়ে তাকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি। ওই ছবিতে স্ত্রী একটি ঘোড়াকে চুমু খাচ্ছিলেন। স্ত্রী নিজেই ছবিটি পোস্ট করেন। রিয়াদের কাছে অবস্থিত একটি খামারে ছবিটি তোলা। আর এজন্য মোটেই অনুতপ্ত ছিলেন না স্ত্রী। শেষমেষ বেজায় চটে যান স্বামী। বিচ্ছেদের পর মোটেই মানসিকভাবে ভেঙে পড়েননি স্ত্রী। বরং, যে ব্যক্তি মানুষ ও জীব-জন্তুর মধ্যে পার্থক্য খুঁজে পায় না, এমন স্বামীর সঙ্গে সংসার করার চেয়ে আলাদা থাকাই ভালো বলে মনে করেন তিনি। স্ত্রী বলেন, তিনি এই ছবিটা পোস্ট করতে পেরে গর্ববোধ করছেন। কারণ, এ ছবিটা আরবের ঘোড়ার প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ।

No comments:

Post a Comment

Post Top Ad