হীরে থেকে জিরে। কিনতে হলে এখন আর বাড়ির বাইরে পা রাখতে হয় না। রয়েছে ই-কমার্স একাধিক সাইট। ক্লিক করলে মুহূর্তের মধ্যে হাজির আপনার সামনে। কী নেই সেখানে? নামীদামি মোবাইল ফোন থেকে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট, শাড়ি, গয়না, জুতো, গাড়ি, গঙ্গাজল, মুড়ি আরও কত কী? এবার নিউ অ্যারাইভ্যাল গোরু। না, পড়তে ভুল করেননি। রমরমিয়ে গোরু ও ষাঁড় বিক্রি করছে জনপ্রিয় ই কমার্স সাইট অ্যামাজন। অন্য প্রোডাক্টের মতো এখানেও রয়েছে একাধিক ভ্যারাইটি। ইচ্ছা থাকলে মনের মতো একটা বেছে কিনে নিতেই পারেন।
অ্যামাজনের লোগোয় রয়েছে একটি অ্যারো মার্ক। যেটি অ্যামাজ়নে A লেটার থেকে শুরু হয়ে শেষ হয়েছে Z লেটারে। বিজ্ঞাপন সংস্থার ব্র্যান্ড ম্যানেজাররা বলে থাকেন এ টু জেড (A to Z) প্রোডাক্ট পাওয়া যাবে অ্যামাজ়নে। আর তা বোঝাতেই ওই লোগো তৈরি। সেই লক্ষ্যেই কি গরু ও ষাঁড় বিক্রি, মজা করে বলছেন ক্রেতা থেকে ই কমার্স বিজনেস এক্সপার্টরা। এর আগে ঘুঁটেও বিক্রি করতে দেখা গেছে অ্যামাজনে। ওয়েবসাইটের সার্চ বক্সে কালেক্টা কাউ লিখলেই চলে আসবে একাধিক গরুর তালিকা।

No comments:
Post a Comment