চুমু চাইছে শ্রীদেবীর মেয়ে? একি অবস্থা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 4 June 2018

চুমু চাইছে শ্রীদেবীর মেয়ে? একি অবস্থা



প্রথম সিনেমায় অভিনয় মাত্র শেষ করেছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর। এর মধ্যেই ‘ভোগ’ ম্যাগাজিনের জন্য ফটোশুট করলেন এই তারকা কন্যা। প্রথম সিনেমা মুক্তির আগেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, কোনো একজনের কাছ থেকে চুমু চেয়েছেন জাহ্নবী।
ভিডিওটি নিজেই ধারণ করেছেন জাহ্নবী। আর তা প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে জাহ্নবী নিজেকে চুমু খেতে বলেন। আর সেটি আর কাউকে না, তার ছোট বোন খুশি কাপুরকে এ কথা বলেন তিনি।
ভোগ ম্যাগাজিনের ফটোশুটের সময় ভিডিওটি ধারণ করেন জাহ্নবী। ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ‘আপনাদের জন্য একটি সারপ্রাইজ রয়েছে।’ এরপরই পেছন থেকে তাকে জড়িয়ে ধরেন খুশি। এরপর বোনের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে চুমু খাও।’ খুশিও দেরি না করে বড় বোনের গালে চুমু খেয়ে নেন।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছেন, মায়ের মৃত্যুর পর থেকে ছোট বোন খুশিই খেয়াল রাখেন তার। তার খাওয়া-দাওয়া, ঘুম- সব ঠিকমত হচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখেন খুশি। রাতে ঘুম না এলে তাকে মায়ের মতো ঘুম পাড়িয়ে দেন খুশিই।
জাহ্নবী আরও জানিয়েছেন, শ্রীদেবী চেয়েছিলেন ছোট মেয়ে খুশি সিনেমায় অভিনয় করবেন। বড় মেয়ে জাহ্নবীর অভিনয়ে আসা নিয়ে আপত্তি ছিল তার।
অবশ্য শিগগিরই ‘ধাড়াক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করতে চলেছেন জাহ্নবী। তার বিপরীতে রয়েছেন ঈশান খাট্টার।
সূত্র: পিঙ্কভিলা

No comments:

Post a Comment

Post Top Ad