'সালমান আমার গায়ে বহুবার হাত দিয়েছে' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 June 2018

'সালমান আমার গায়ে বহুবার হাত দিয়েছে'



আসন্ন ঈদেই মুক্তি পেতে চলেছে সালমান খানের নতুন ছবি ‘রেস থ্রি’। একইসঙ্গে হয়তো মুক্তি পাবে ঐশ্বরিয়া রাইয়ের ‘ফ্যানি খান’। আপাতত, নিজের ছবির প্রোমোশনে ব্যস্ত সালমান খান ও তার টিম। এরই মাঝখানে হঠাৎ ইন্টারনেটে উঠে এল পুরনো কাহিনী। যার মধ্যমণি সালমান খান-ঐশ্বরিয়া রাই।

‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯)-এর সময় সালমান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম নিয়ে কম কথা হয়নি বলিউডে। ২০০২ এর মাঝামাঝি হঠাৎই এই সম্পর্ক ভেঙে যায়।তখন এক ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ঐশ্বরিয়া রাই জানিয়েছিলেন, সেটে সালমান বহুবার আমার গায়ে হাত দিয়েছে। আঘাত করেছ।

কিন্তু আমি তা কাউকে টের পেতে দিইনি। চুপচাপ সিনেমার শ্যুটিং করতাম। শেষে অভিষেক বচ্চন আমায় বাঁচায়।এরপর রাই মুখ ফিরিয়ে নিলে সালমান নাকি মাঝ রাতে ঐশ্বরিয়ার বাড়িতে পৌঁছে গিয়ে শোরগোল শুরু করেছিলেন। এমনকী, নিজের হাতের শিরাও কেটেছিলেন সালমান।

তবে এই নিয়ে কখনই সোজাসুজি কোনও মন্তব্য করতে চাননি ঐশ্বরিয়া রাই ও সালমান দু’জনে।সেই গুঞ্জন হঠাৎ কেন উঠে এলো আবার? নিন্দুকেরা বলছেন, এটাও সালমানের এক ধরনের ফিল্মি প্রোমোশন!

-সূত্র: পূর্বপশ্চিম

No comments:

Post a Comment

Post Top Ad