দুর্ঘটনার কবলে এই বলিউড অভিনেত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 June 2018

দুর্ঘটনার কবলে এই বলিউড অভিনেত্রী



‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ পার্ট টু দিয়ে বলিউডে অভিষেক করছেন তিনি। সবে সবে রোল, ক্যামেরা, একশনের মুখোমুখি হচ্ছেন কিন্তু, তার মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। জানা গেছে, শুটিং করতে গিয়ে দেরাহদুনে আচমকাই একটি গাছে গিয়ে ধাক্কা মারে অভিনেত্রী অনন্যা পান্ডের গাড়ি। দুর্ঘটনার আঁচ পেতেই ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বের করে অনন্যা পান্ডেকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে গাড়িতে আঘাত লাগলেও, অনন্যা পান্ডে ভালো আছেন বলেই খবর পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত করণ জহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সিক্যুয়েল দিয়েই বলিউডে হাতেখড়ি হচ্ছে এই স্টার কিড-এর। করণের ওই সিনেমায় অনন্যা পান্ডের সঙ্গে রয়েছেন টাইগার শ্রফ এবং তারা সুতারিয়া।

No comments:

Post a Comment

Post Top Ad