আইপিএলে ডিভোর্স?? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 June 2018

আইপিএলে ডিভোর্স??



বলিউডে খান পরিবার আর বিতর্ক যেন একে অন্যের পরিপূরক। বেশ কয়েক বছর ধরে সালমান খান কয়েকটি মামলায় আসামি হিসেবে হাজিরা দিচ্ছেন বিভিন্ন আদালতে। কৃষ্ণসার হত্যা মামলায় ৪৮ ঘণ্টা জেলও খেটেছেন তিনি। এবার বিতর্কে জড়ালেন তার ছোট ভাই আরবাজ খান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেটিংয়ের অভিযোগে আরবাজ খানের বিরুদ্ধে তদন্তে নামে দেশটির পুলিশ। অবশ্য পুলিশের জিজ্ঞাসাবাদে বেটিং করার কথা স্বীকার করেন তিনি। আর এ কারণেই ১৮ বছরের দাম্পত্য জীবন শেষে আরবাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন মালাইকা আরোরা খান।
ছয় বছর ধরে ছয়টি ম্যাচে বেটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন আরবাজ। এমনকি সদ্য শেষ হওয়া আইপিএল আসরেও তিনি প্রায় ২ কোটি ৮০ লাখ রুপি হেরেছেন বেটিং করে। শুধু তাই নয়, তার সাবেক স্ত্রী মালাইকা এই বেটিংয়ের কারণেই তাকে ছেড়ে গেছেন বলে জানান আরবাজ খান।

আইপিএলে জুয়া খেলার নেশা হয়ে গিয়েছে আরবাজের। এতে টাকাও হারিয়েছেন প্রচুর। পুলিশের কাছে তিনি এ কথাও স্বীকার করেছেন, তার পরিবার বারবার তাকে বেটিং করতে মানা করেছিল। আরবাজের সঙ্গে মালাইকার বৈবাহিক সম্পর্কও ভেঙে গিয়েছে এই বেটিংয়ের কারণে।

বহুবার বারণ করার পরেও আরবাজ মালাইকার কথা শোনেননি। তার ওপর জুয়ায় হেরে কোটি কোটি টাকা ধারও হয়ে যায় তার। তখন মালাইকা তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad