নতুন প্রেমে মজেছেন অর্জুন !! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 June 2018

নতুন প্রেমে মজেছেন অর্জুন !!



দুই সপ্তাহ আগে গণমাধ্যমে চাউর হয়েছিল, বিচ্ছেদ ঘটেছে অর্জুন রামপাল ও তাঁর স্ত্রী মেহের জেসিয়ার মধ্যে। তাঁদের এই বিচ্ছেদের পেছনের কারিগর হিসেবে উঠে আসে হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান ও প্রীতি জিনতার নাম। তবে নতুন গুঞ্জনে উঠে আসছে নতুন আরেক নাম। ইন্ডিয়া টুডের খবরে প্রকাশ, অর্জুন-মেহেরের বিচ্ছদের পেছনে দায়ী সাইবেরিয়ায় জন্ম নেওয়া মডেল-অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিক।

অর্জুন কাপুরের সর্বশেষ ছবি ‘ড্যাডি’তে ‘জিন্দেগি মেরি ড্যান্স ড্যান্স’ শিরোনামের বিশেষ গানে অভিনয় করেন নাতাশা। সেখান থেকেই পরিচয় হয় তাঁদের। পরিচয় পরিণত হয় পরিণয়ে। এর আগে বলিউডের বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে নাতাশাকে। বিগ বসের অষ্টম মৌসুমে অংশ নেওয়া নাতাশাকে দেখা গেছে অক্ষয় কুমারের ‘হলিডে : অ্যা সোলজার ইজ নেভার অব ডিউটি’, ‘অ্যাকশন জ্যাকসন’, ‘ফুকরে’, ‘সত্যাগ্রহ’-এর মতো বলিউড ছবিতে। রণবীর সিংয়ের বিপরীতে ডিউরেক্সের বিজ্ঞাপনে অংশ নেওয়ার পাশাপাশি ২০১৫ সালে ডিজে বাদশাহর ‘ডিজে ওয়ালে বাবু’ গানেও দেখা যায় তাঁকে।

তবে নতুন ইনস্টাগ্রাম পোস্টে সব গুঞ্জন উড়িয়ে দিচ্ছেন অর্জুন। কফির কাপসমেত একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে অর্জুন জানান, ‘কিছু সকাল শুরু হয় টাটকা কফি দিয়ে। আর কারো সকাল শুরু হয় নতুন গুজব দিয়ে। বর্তমানে আমি আর শুধু এক কফি ছাড়া কেউ নেই।’ ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অর্জুন ও মেহের। তাঁদের ঘরে রয়েছে দুই সন্তান মাখিয়া ও মেহের।

No comments:

Post a Comment

Post Top Ad