আসানসোল কান্ডে মৃতের বাবাকে আমন্ত্রণ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 June 2018

আসানসোল কান্ডে মৃতের বাবাকে আমন্ত্রণ


আসানসোলে হিংসা ঘটনায় নিজের ছেলের মৃত্যুর পরেও শান্তির আবেদন জানিয়েছিলেন নুরানী মসজিদের ইমাম ইমাদুল্লা রাসেদি। ইমামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিলেন সকলেই। তাই এবার আগামী ৯ জুন কলকাতায় রাজ্য শিশু সুরক্ষা দিবসে ইমামকে সংবর্ধনা দেওয়ার জন্য আমন্ত্রণ পত্র দিলেন। এদিন ওই দপ্তরের প্রতিনিধি রেলপারের নুরানী মসজিদে এসে ইমামের হাতে আমন্ত্রণ পত্র তুলে দেন। আমন্ত্রণ পত্র গ্রহণ করে ইমাম ইমাদুল্লা জানান রমজান মাস চলছে তাই তিনি যেতে পারবেন না। তবে তার দুই ছেলে ওই অনুষ্ঠানে যাবেন বলে জানিয়েছেন ইমাম ইমাদুল্লা রাসেদি।

No comments:

Post a Comment

Post Top Ad