শুধু রান্না নয়! এ কাজেও দরকার তেজপাতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 June 2018

শুধু রান্না নয়! এ কাজেও দরকার তেজপাতা


তেজপাতার পুষ্টিগুণ শারীরিক নানা সমস্যা থেকে মুক্ত রাখতে সহায়তা করে। শুধু তাই নয়, তেজপাতার রয়েছে আরো বেশ কিছু অসাধারণ ব্যবহার। আর তা হচ্ছে রূপচর্চায়। অবাক হচ্ছেন?

সম্প্রতি জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে জানানো হয়েছে রূপচর্চায় তেজপাতার ছয় ব্যবহার সম্পর্কে। চলুন, তাহলে দেখে নিন রূপচর্চায় তেজপাতার এমনই কিছু অসাধারণ ব্যবহার।

১. একটি প্যানে দুই কাপ পানিতে পাঁচটি শুকনো তেজপাতা নিয়ে ঢেকে জ্বাল দিন। এরপর ঢাকনা খুলে দুই মিনিট জ্বাল দিয়ে একটি সসপ্যানে নামিয়ে নিন। এরপর একটি তোয়ালে দিয়ে মাথাসহ সসপ্যানটি ঢেকে ভাপ আপনার ত্বকে নিন। এভাবে মিনিট দশেক ভাপ নিলেই যথেষ্ট। সপ্তাহে দুবার এভাবে করুন, ব্রণ ও রিংকেল সমস্যার সমাধান থাকবে না।

২. তেজপাতার অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের যেকোনো ইনফেকশন দূর করতে বিশেষভাবে কার্যকর। ছোটখাটো কাটাছেঁড়া, জখমের দাগ এবং পোকামাকড়ের কামড়ের সমস্যা সহজেই দূর করতে পারেন কাঁচা তেজপাতার রসের মাধ্যমে।

৩. পানিতে তেজপাতা ভালো করে ফুটিয়ে তা ছেঁকে নিয়ে চুল ধোয়ার কাজে ব্যবহার করতে পারেন। এতে চুল পড়ার সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। এ ছাড়া তেজপাতার তেল মাথার ত্বকে লাগালে চুলের খুশকি সমস্যা থেকেও দ্রুত রেহাই পাবেন।

৪. ৫০ গ্রাম তেজপাতা গুঁড়া করে নিয়ে ৪০০ মিলিলিটার পানিতে জ্বাল দিতে থাকুন, যতক্ষণ না ১০০ মিলিতে পৌঁছায়। শুকিয়ে এলে ছেঁকে পানি আলাদা করে নিন। এই পানি চুলের গোড়ায়, মাথার ত্বকে ভালো করে ম্যাসাজ করে নিন। তিন-চার ঘণ্টা রেখে চুল ধুয়ে ফেলুন। ব্যস, উকুন সমস্যা দূর হয়ে যাবে।

৫. তেজপাতা গুঁড়া করে টুথপেস্টের সঙ্গে মিশিয়ে তা দিয়ে দাঁত ব্রাশ করে নিন। দেখবেন খুব দ্রুত দাঁতের হলদেটে দাগ একেবারেই দূর হয়ে গেছে। তবে ঘন ঘন এই পদ্ধতি অবলম্বন করবেন না।

৬. কাঁচা তেজপাতা অলিভ অয়েলে ফুটিয়ে তেজপাতার তেল তৈরি করে নিতে পারে। এই তেল দেহে ব্যবহার করলে মশা থাকবে দূরে এবং মশার কামড়ের জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়া যাবে।

No comments:

Post a Comment

Post Top Ad