পেটের মেদ ঢাকতে মানানসই পোশাক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 June 2018

পেটের মেদ ঢাকতে মানানসই পোশাক


শীতকালে অনেক কাপড়ের নিচে ঢাকা পড়ে স্ফিত উদর। তবে গ্রীষ্ম মৌসুমে বেহায়ার মতো বেড়ে ওঠা পেটের মেদ ঢাকতে বেছে নেওয়া চাই সঠিক পোশাক।

ভারতীয় ফ্যাশন ব্র্যান্ড ‘ভুনিক’য়ের প্রধান স্টাইলিস্ট ভাভেয়া চাওলা এবং ‘শপোটক্স’ ব্র্যান্ডের ডিজাইনার কারিশমা সার্না ও অর্মিতা কেএম পেটের ফোলাভাব ও মেদ ঢাকার কিছু পন্থা তুলে ধরেন।

- এমন পোশাক বেছে নিতে হবে যেন শরীরের সঙ্গে এঁটে না থাকে। কিছুটা লম্বা এবং ফোলা ধাঁচের পোশাক শরীরের বাড়তি মেদ নজরের আড়ালে রাখতে সাহায্য করবে।

- উপরের দিকে কিছুটা চাপা এবং নিচের দিকে ছড়ানো পোশাক বেছে নিলে ভালো। এ ধরনের পোশাক গরমের সময়ে আদর্শ। পাশাপাশি দেখতেও ভালো। নিচের দিকে ছড়ানো হওয়ায় পেটের মেদও বোঝা যাবে না।

- সাধারণত মেয়েদের জিন্সগুলো তলপেটের কয়েক ইঞ্চি উপর পর্যন্ত হয়। ফলে যাদের পেটে মেদ বেশি তাদের ক্ষেত্রে এমন জিন্স পরার ফলে মেদ আরও বেশি বোঝা যায়। এই কারণে তাদের জন্য ‘মিড-রাইজ’ জিন্স অর্থাৎ যেগুলোর বেল্ট কিছুটা উপর দিকে হয় সেই ধরনের জিন্স বেছে নেওয়া উচিত।

- পোশাকে অতিরিক্ত রং এড়িয়ে চলুন। এক রঙা পোশাক বা একই রংয়ের বিভিন্ন শেইড বেছে নিন।

- গরমের সময় হালকা কাপড়ের তৈরি পোশাক বেছে নিন। লিলেন, সুতি বা ‘সফট জর্জেট’ ইত্যাদি পোশাক সব থেকে আরামদায়ক। আর দেহের মেদ ঢেকে রাখতে হাতাহীন ঢিলা-লম্বা জামার সঙ্গে পাতলা লম্বা কটি পরতে পারেন।

- যাদের পেটে এবং কোমরের দুপাশে মেদ জমার সমস্যা আছে তারা কোমরের বেল্ট এড়িয়ে চলুন। পোশাকের ফিটিং এবং স্টাইলের জন্য হাল ফ্যাশনে কোমরের বেল্ট জনপ্রিয় হলেও এই স্টাইল তাদের জন্য নয়।

- লং স্কার্ট এই মৌসুমে বেশ আরামদায়ক আর ফ্যাশনেবলও বটে। সঙ্গে পরুন ঢোলাঢালা শার্ট বা গোল গলার টপস। তবে তা যেন অবশ্যই কোমরের দিকে ঢিলাঢালা হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

ছবি: সৌজন্যে লা রিভ।

No comments:

Post a Comment

Post Top Ad