জয়ন্ত সাহা,আসানসোল: বাংলায় এসে বাংলার সরকারের কড়া সমালোচনা করলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েও কটাক্ষের সুর তাঁর গলায়।
কেন্দ্রীয় সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে আসানসোলে আসেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ভারতের মতো গণতান্ত্রিক দেশে বাংলার অবস্থা লজ্জাজনক। এখানে কোনো গণতন্ত্র নেই। বামেদের অত্যাচার থেকে মুক্ত হতে মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিল। কিন্তু তিনি তাঁর নামের প্রতি কোনো সুবিচার করেননি। "
এদিন তিনি আরও বলেন, দেশের উন্নতিতে চার বছর ধরে কাজ করে চলেছে বিজেপি সরকার। মহিলাদের জন্য বিশেষ সুরক্ষা প্রকল্প চালু হয়েছে। এছাড়া দেশে উল্লেখযোগ্য ভাবে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুরুলিয়ায় দুইজন বিজেপি কর্মী খুনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বাংলায় আক্রান্ত হচ্ছে বিরোধীরা।


No comments:
Post a Comment