জয়ন্ত সাহা, আসানসোল: আসানসোলের বার্ণপুর ওয়াগন কলোনিতে এবার বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় ধস। সোমবার একটি দলীয় অনুষ্ঠানে আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারির হাত ধরে প্রায় ৩০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন।
একদিকে কেন্দ্রীয় নীতির ফলে বার্ণ স্ট্যান্ডার্ড কারখানা বন্ধ, অন্যদিকে রাজ্যে উন্নয়নের জোয়ার। তাই কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি প্রতিবাদ জানিয়ে ও রাজ্যের উন্নয়নের শরীক হতে ওই ৩০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন।

No comments:
Post a Comment