অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন যেসব বলিউড অভিনেত্রীরা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 June 2018

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন যেসব বলিউড অভিনেত্রীরা!




সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় অনেক সময় শুধু আর অভিনয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না। পরিচালকের ‘কাট’র তোয়াক্কা না করে অভিনেতা-অভিনেত্রীদের ‘অভিনয়ের’ ব্যাপ্তি অনেক সময়ই সীমা অতিক্রম করে যায়। এটা নিয়ে সিনেমার সেটে মাঝে মাঝে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির শুটিংয়ের সময় রণবীর কাপুর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় সহ অভিনেত্রী ইভলিন শর্মার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। পরিচালকের কাটের তোয়াক্কা না করেই নিজের প্রেম-পর্ব চালিয়ে যান

‘আই ডোন্ট লাভ ইউ’ ছবিতে চেতনা ও রুশলান মুমতাজের বেশকিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল। সেখানেই রুশলান নাকি এতটাই নিয়ন্ত্রণ হারিয়েছিলেন যে সহ অভিনেতা চেতনার পোশাকের বোতাম খুলে ফেলেন। পরে যদিও তিনি ক্ষমা চেয়ে নেন।

‘আ জেন্টলম্যান’ ছবিতে জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে চুমুর দৃশ্যে নিয়ন্ত্রণ হারান সিদ্ধার্থ মালহোত্রা এবং জ্যাকলিন দুজনেই। পরিচালক ‘কাট’ বললেও চুম্বনে ইতি টানেননি কেউ।

জয়া প্রদার সঙ্গে একটি ছবিতে অন্তরঙ্গে দৃশ্যে নিয়ন্ত্রণ হারিয়ে থাপ্পড় খেতে হয়েছিল দিলীপ তাহিলকে। শুটিংয়ের সময় জয়াপ্রদাকে পেয়ে ‘হিংস্র’ হয়ে উঠেছিলেন দিলীপ তাহিল। তবে থাপ্পড় হজম করে শেষ পর্যন্ত বাস্তবে নেমে আসেন তিনি।

‘প্রেম প্রতীজ্ঞা’ সিনেমায় একটি ধর্ষণের দৃশ্যে মাধুরীর সঙ্গে অভিনয় করার সময় সময়জ্ঞান হারান খলনায়ক রণজিৎ।

‘গোল্ড মেডেল’ সিনেমায় একটি দৃশ্য এমন ছিল যে খলনায়ক প্রেমনাথ ‘টিজ’ করবেন সুন্দরী নায়িকা ফরিয়ালকে। তবে সেই দৃশ্যে ফরিয়ালকে দেখে সামলাতে পারেননি প্রেমনাথ।

চিত্রনাট্যে না থাকলেও ঝাঁপিয়ে পড়েছিলেন নায়িকার ওপর। সেটে অন্য কলাকুশলীরা থাকলেও গ্রাহ্য করেননি তিনি। অনেক কষ্টে ফরিয়াল নিজেকে মুক্ত করেছিলেন।

‘দয়াবান’ সিনেমায় বিনোদ খান্না— মাধুরী দীক্ষিতের অন্তরঙ্গ দৃশ্য সাড়া ফেলে দিয়েছিল বলিউডে। দয়াবানে নিজের বয়সের থেকে অনেকটাই ছোট মাধুরীর সঙ্গে অভিনয় করতে গিয়ে একসময় নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বিনোদ।

মাধুরীর মাধুর্যে এতটাই মুগ্ধ হয়েছিলেন বিনোদ যে তার ঠোঁটে কামড়ও দিয়েছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad