ফান্সের শার্লি হেবদো পত্রিকা অফিসে ভয়াবহ জঙ্গি হামলায় ১২ জন নিহত হওয়ার পর সন্দেহভাজন দুই ভাই এবং তাদেরকে পুলিশের হাত থেকে বাঁচাতে প্যারিসের একটি সুপার মার্কেটে মানুষকে জিম্মি করে রাখে দুই ব্যাক্তি। পরে পুলিশের অভিযান বন্দুকধারীদের একজন মারা যায়। বাকীজন একজন নারী বলে জানতে পারে পুলিশ। এই নারীই এখন ফ্রান্স মোষ্ট ওয়ান্টেড।
সুপার মার্কেটে লোকদের জিম্মি করে আলোচিত এই নারীর নাম হায়াত বউমিডিনি (২৬)। কট্টরপন্থী ইসলামী ভাবধারায় আসার আগে অন্যরকম জীবন ছিলো তাঁর। একটি ছবিতে এই নারীকে শুধুমাত্র একটি বিকিনি পরিহিত অবস্থায় তার প্রেমিকের বাহুডোরে আবদ্ধ অবস্থায় দেখা যাচ্ছে। এই প্রেমিকের নাম এমেডি কৌলিবেলি। যিনি ফ্রান্স পুলিশের অভিযানে মারা যান। পুলিশের তদন্তে জানা যাচ্ছে, এই নারী এমেডির সংস্পর্শে এসেই মৌলবাদী হয়ে উঠেছে। চরমপন্থা অবলম্বন করার পর সে কঠোরভাবে হিজাব পরতো। তদন্ত পুলিশের উদ্বৃতি দিয়ে গণমাধ্যম জানাচ্ছে সে আলজেরিয়ান বংশোদ্ভুত।
ফ্রান্সে পুলিশ এখন এই নারীকে হন্যে হয়ে খুঁজছে। পুলিশ ধারনা করছে তার কাছে ভারী অস্ত্র আছে এবং তার সংস্পর্শ অন্য যেকোনো কারো জন্যই বিপজ্জনক।
সূত্র: ডেইলি মেইল

No comments:
Post a Comment