ছেলে-মেয়েরা বারবার প্রেমে কেন পড়ে ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 June 2018

ছেলে-মেয়েরা বারবার প্রেমে কেন পড়ে ?



প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে৷ জীবনে কখনও প্রেমে পড়েননি, এমন মানুষ মেলা ভার৷ কিন্তু, সেই প্রেম কী আর জীবনভর স্থায়ী হয়! বরং আজকের এই ব্যস্ত সময়ে প্রতিনিয়তই চলে ভাঙা-গড়ার খেলা৷ প্রেম-বিরহের খেলায় মেতে ওঠেন অপ্রাপ্তবয়স্ক, বিবাহিত, এমনকী ডির্ভোসিরাও৷ আবার প্রেমে আঘাত পেয়ে আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন অনেকে৷ মনোরোগ বিশেষজ্ঞরা অন্তত তেমনটাই বলছেন৷
বারবার প্রেমে পড়া খারাপ নয়৷ কিন্তু, কার প্রেমে পড়ছেন? সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা চরিত্রগতভাবে আবেগপ্রবণ মানুষ৷ কল্পনার জগতে থাকতে ভালবাসেন৷ তাঁরাই ঘন ঘন প্রেমে পড়েন৷ আবার টিভি সিরিয়ালে পরকীয়া প্রেম কিংবা একই ব্যক্তির একাধিক বিয়ে দেখেও অনেকে হুটহাট প্রেমে পড়ে যান৷
আর সেই প্রেম এতটাই দুর্বার হয়ে ওঠে, পছন্দের মানুষটির যোগ্যতা যাচাই করার অবকাশও মেলে না৷ ফলে স্বপ্নভঙ্গের আশঙ্কাও থাকে ষোলোআনা৷ ট্রেন্ড অবশ্য বলছে, একজনের সঙ্গে জীবনভর ভালবাসার সম্পর্কে জড়িয়ে থাকাটাই একেবারেই নাপসন্দ আধুনিক তরুণ-তরুণীদের৷ জীবনে সবসময়ই বৈচিত্র্য খুঁজতে ভালবাসেন তাঁরা৷ তাই মোবাইলের বদলের মতোই বদলে ফেলেন মুঠোয় ধরা সঙ্গীর হাতটিও।
কিন্তু, শুধুই কী বৈচিত্র্যের টানেই ঘন ঘন সঙ্গীবদল?  সমীক্ষা চালিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কেরিয়ারের প্রতিযোগিতা যত বাড়ছে, মানুষ তত বেশি একা হয়ে পড়ছে৷ বাড়ছে প্রেমের করার প্রবণতাও৷ এক্ষেত্রে শরীরও একটি বড় ফ্যাক্টর বলে মনে করছেন কেউ কেউ৷
তাঁদের মতে, যাঁরা শরীরের উত্তাপ পাওয়ার আশা প্রেমে ডুব দেন, চাহিদা পূরণ না হলে ফের নতুন প্রেমিক বা প্রেমিকার সন্ধান করতে দু’বার ভাবেন না তাঁরা৷ আবার যাঁরা নাগরিক জীবনের যন্ত্রণা নিয়ে গবেষণা করেন, তাঁদের মতে, অনেকের কাছে প্রেমটা নিছকই জীবনের স্বাদ বদলের একটি উপায়৷
সেইসব বেপরোয়া প্রেমিকা বা প্রেমিকার সাফ কথা, ‘প্রতিদিন বিরিয়ানি খাওয়ার পর স্বাদ বদলাতে ফেনা ভাতই অমৃত।’ তাই প্রেম ভেঙে গেলেও বিশেষ কাতর হন না তাঁরা৷ সোজা কথায়, ব্যস্ত জীবনে বদলে যাচ্ছে প্রেমও।

No comments:

Post a Comment

Post Top Ad