রানিগঞ্জ,জুন ৫ঃ—রানিগঞ্জের তিরাট পঞ্চায়েতে নুনিয়া নদীর ওপর জীর্ণপ্রায় হাড়ভাঙ্গা সেতুকে বাঁচাতে এবং রাস্তা মেরামত ও ব্রীজ তৈরির দাবি তুলে, এলাকা দিয়ে যাতায়াতকারী ইসিএলের পণ্যবাহী যান চলাচল বন্ধ করে বিক্ষোভ সামিল হল স্থানীয় জনগণ ৷এদিনের বিক্ষোভে হাড়াভাঙ্গা, ডামালিয়া, তিরাট, ও চেলোদ অঞ্চলের মানুষেরা জমায়েত হয় ৷
সকাল অাটটা থেকে এই বিক্ষোভ শুরু হলেও এখনো পর্যন্ত কোনো ইসিএল কর্তৃপক্ষ এলাকায় উপস্থিত হয়নি ৷ যদিও স্থানীয় জনগণের দাবি,সংযোগ সেতু বা এলাকার একমাত্র ব্রীজটি সংস্কারের জন্যে স্থানীয় বিধায়ক ১১লক্ষ টাকা দিয়েছেন৷ অথচ সেতুটি সংস্কারের বিষয়ে ইসিএলের সহযোগিতা পাওয়া যায়নি ৷ তাদের আরও দাবি সারাদিনে ইসিএলের পণ্যবাহী গাড়ি ওভারলোড হয়ে এই সেতু দিয়ে যাতায়াত করে৷ ফলে সেতুটি ভগ্নপ্রায় অবস্থায় পৌঁছে গিয়েছে ৷


No comments:
Post a Comment