৫৪ তে মা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 4 June 2018

৫৪ তে মা!


ড্যানিশ অভিনেত্রী ব্রিজিত নিলসন ৫৪ বছর বয়সে মা হতে যাচ্ছেন। এবার তিনি পঞ্চম সন্তানের মা হতে যাচ্ছেন। কিন্তু ব্রিজিতের বর্তমান স্বামী মাত্তিয়া দেশির সঙ্গে এই প্রথম সন্তান।

বিবিসির খবরে বলা হয়, মা হওয়ার ঘোষণা অভিনেত্রী নিজেই দিয়েছেন। মাত্তিয়া দেশির সঙ্গে ২০০৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ব্রিজিত।
ব্রিজিত নিলসন ‘রকি ৪’ ও ‘কোবরা’ সিনেমার জন্য বিশেষভাবে পরিচিত। ১৯৮৫ সালে তিনি বিখ্যাত অভিনেতা ও চিত্রপরিচালক সিলভেস্টার স্ট্যালনকে বিয়ে করেন।

এ ছাড়াও অভিনেত্রী ব্রিজিত নিলসন প্লেবয় ম্যাগাজিনের একজন সফল মডেল ছিলেন। বহুবার তাকে প্লেবয় ম্যাগাজিনের মডেল হিসেবে দেখা গেছে।

৪০ বছরের পর মা হওয়া অল্প কয়েকজন নারীর মধ্যে এখন ব্রিজিতও একজন। এর আগে জেনেট জ্যাকসন এবং রাচেল উইসও ৪০-এর পরে মা হয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad