বাগদায় সিপিএম পঞ্চায়েত সদস্য যোগ দিল তৃণমূলে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 June 2018

বাগদায় সিপিএম পঞ্চায়েত সদস্য যোগ দিল তৃণমূলে



বাগদা : উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের মালিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার ১৫৪ নাম্বার দেয়ারার সি পি এম পঞ্চায়েত সদস্যা মহিমা মন্ডল সোমবার বাগদা বি ডি ও অফিসে গিয়ে লিখিত ভাবে তৃনমূল কংগ্রেসে যোগ দিলl

বাগদা ব্লকের ২৪ অসনের মালিপোতা গ্রাম পঞ্চায়েত ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে তৃনমূল কংগ্রেস -১২ টি অশন , বি জে পি- ৮ টি , সি পি এম- ২ ,কংগ্রেস -১ টি ও নির্দল -১ টি অসন দখল করেছে l ফলত মালিপোতা গ্রাম পঞ্চায়েতে ত্রিশঙ্কু হয়েছিল সি পি এম সদস্যা তৃণমূলে যোগ দেওয়াতে মালিপোতা গ্রাম পঞ্চায়েত তৃনমূল কংগ্রেসের আসন হল ১৩ l আগামীতে একক ভাবেই গ্রাম পঞ্চায়েত গড়বে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে l তৃনমূল কংগ্রেস সূত্রে খবর সোমবার তৃনমূল কংগ্রেসের বাগদা ব্লক পর্যবেক্ষক তথা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যর নিকট গিয়ে সি পি এম ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করবার ইচ্ছা প্রকাশ করে l পার্টির উর্ধতন কর্তিপক্ষের সঙ্গে কথা বলে ওই সি পি এম সডস্যাকে নিয়ে বনগাঁ পৌরসভার কাউন্সিলর অভিজাত কাপুরিয়া ও বাগদা ব্লক তৃনমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পরিতোষ সাহ উপস্থিত থেকে বাগদা জয়েন বি ডি ও সুব্রত কুমার সরকারের কাছে তৃনমূল কংগ্রেসে যোগদান করবার আবেদন করেন ওই সি পি এম সদস্য l সদ্য জয়ী সি পি এম সদস্য মহিমা মন্ডল জানালেন মালিপোতা গ্রাম পঞ্চায়েতে সি পি এম এই পঞ্চায়েত নির্বাচনে ২ টি আসনে জয়ী হয়েছে l মানুষের জন্যে উন্নয়ন করতে ও মমতা ব্যানার্জীর উন্নয়ন দেখে আজ তৃণমূলে যোগ দিলাম l

তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যকরী সভাপতি পরিতোষ সাহা জানালেন পার্টির কাছে আবেদন করেছিল পার্টির উর্ধতন কতৃপক্ষের নির্দেশে সি পি এম পঞ্চায়েত সদস্যাকে তৃণমূলে স্বাগত জানান হলো l

No comments:

Post a Comment

Post Top Ad