ব্রেকিংঃ সিপিএম-তৃণমূল একজোট - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 29 June 2018

ব্রেকিংঃ সিপিএম-তৃণমূল একজোট



রানিগঞ্জে উন্নতি ও সম্প্রীতির স্বার্থে সিপিএম তৃণমূল একজোট ৷বৃহস্পতিবার রাতে রানিগঞ্জের হাটতলা বাজার এলাকায় অাঞ্জুমান ঈদ - মিলনের অনুষ্ঠানে এমনই দৃশ্য চোখে পড়লো ৷এদিনের ঈদ মিলন অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত ছিলেন রানিগঞ্জের বিধায়ক রুনু দত্ত ও আসানসোল  পুরসভার মেয়র জীতেন্দ্র তিওয়ারী সহ আরো অনেকে ৷এদিনের ঈদ - মিলন অনুষ্ঠানে বিধায়ক রুনু দত্ত বলেন রানিগঞ্জের ঐতিহ্য সম্প্রীতির ৷তাকে কোনো ভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না ৷দেশের ঐতিহ্য বৈচিত্রের মধ্যে ঐক্য ৷ আমরা ভারতবাসী হিসাবে তা রক্ষা করতে দায় বদ্ধ ৷ অন্যদিকে মেয়র বলেন রাম নবমীর অশান্তির পরিবেশ পেরিয়ে রানিগঞ্জকে আমরা নতুন করে সাজিয়ে উন্নতির লক্ষে এগোতে পেরেছি ৷এলাকার উন্নতির স্বার্থে আমাদের নিজেদের ঐক্য বজায় রাখতে হবে ৷ রাজনীতির স্বার্থে যদি কেউ এই অশান্তির পরিবেশ তৈরী করে থাকে, তাদের কে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেন ৷শান্তির স্বার্থে তিনি নিজের পদ ক্ষমতা ছাড়তেও  প্রস্তুত ৷

No comments:

Post a Comment

Post Top Ad