ট্যাটু আঁকলে সাঁতারে সাবধান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 June 2018

ট্যাটু আঁকলে সাঁতারে সাবধান





মাংসখেকো' এক ব্যাকটেরিয়া। এতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে ওই ব্যাকটেরিয়ার সংক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।



বিবিসি বলছে, প্রায় দুই মাস আগে এই ব্যক্তি তার পায়ে একটি ট্যাটু আঁকেন। পরে সেই ট্যাটুর ওপর তিনি নতুন করে লেখেন 'যিশু আমার জীবন'।



পাঁচদিন আগে ম্যাক্সিকো উপসাগরে ভ্রমণে যান তিনি। সেখানে সাঁতারও কাটেন। সাঁতার কাটার সময় গোড়ালির কাছে ওই ট্যাটুতে হটাৎ ব্যথা অনুভব করেন। পরে ডালাসের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।



তাৎক্ষণিক চিকিৎসা প্রদানের পর চিকিৎসকরা তাকে সংক্রমণ এড়াতে ট্যাটুটি পরিষ্কার রাখার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে ভর্তি হবার ২৪ ঘণ্টা পর সেপটিক শকে চলে যান তিনি। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হলে অল্প সময়ের ব্যাবধানে তার মৃত্যু ঘটে।



চিকিৎসকরা জানান, ওই শরীরে মাংসখেকো ব্যাকটেরিয়া 'ভিব্রিও ভালনিফিকাস' পাওয়া গেছে।



ব্রিটিশ মেডিক্যাল জার্নাল থেকে জানা যায়, এই মাংসখেকো ব্যাকটেরিয়া ম্যাক্সিকো উপসাগরের উপকূলীয় পানিতে পাওয়া যায় এবং উষ্ণ আবহাওয়ায় এর সংক্রমণ বাড়ে।



যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ দপ্তরের হিসাবে ব্যাকটেরিয়াটির সংক্রামণে যুক্তরাষ্ট্রে প্রতিবছর প্রায় ৮০ হাজার মানুষ আক্রান্ত হন এবং এর মধ্যে প্রায় একশ' জন মারা যায়। অধিকাংশ সংক্রমণ ঘটে কাঁচা ঝিনুক বা চিংড়িজাতীয় খাবারের ফলে।



নতুন ট্যাটু করার পর গোসলের সময় সেটি ঢেকে রাখা এবং ট্যাটুসহ সাঁতার না কাটার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সূত্র: বিবিসি 

No comments:

Post a Comment

Post Top Ad