কয়েকদিন ধরে দলমা থেকে আসা ১১টি একটি হাতির দল নয়াগ্রামের তপোবন জঙ্গলে রয়েছে। আর সকাল হলেই খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে তারা। এর ফলে প্রচুর ধানজমি ও ফসল নষ্ট হচ্ছে।
আজ ভোরের দিকেও জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে তারা। ওই সময় ঘর থেকে বেরিয়ে বাথরুমে যাচ্ছিলেন রাধারানি। হাতির দলের সামনে পড়ে যান। তাঁকে শুঁড় দিয়ে শূন্যে তুলে আছাড় মারে একটি হাতি। ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয়। বিষয়টি দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে নয়াগ্রাম থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পাঠায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় প্রতিবছর হাতির দল আসে। কিন্তু, এই হাতিগুলিকে আটকানোর জন্য বনদপ্তরের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয় না। এর ফলে প্রতিবছর হাতির হানার মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় প্রতিবছর হাতির দল আসে। কিন্তু, এই হাতিগুলিকে আটকানোর জন্য বনদপ্তরের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয় না। এর ফলে প্রতিবছর হাতির হানার মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

No comments:
Post a Comment