আসানসোলের পৌরনিগমের ডেপুটি মেয়রের স্বামীকে হেনস্থা ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা আসানসোলের কুলটি থানার কেন্দুয়ার খলিল নগরে। ডেপুটি মেয়রের স্বামী তথা তৃণমূল নেতা মহঃ আশলাম খান তরফে টিঙ্কুর অভিযোগ পৌরনিগমের উদ্যোগে মাটির নীচে বোরিং করার কাজ হচ্ছিল।
সেই সময় এলাকার এক ব্যক্তি তাকে হেনস্থা ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয়। এই ঘটার পরই কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।


No comments:
Post a Comment