মিস্ত্রির ঝুলন্ত দেহ নদীর পাড়ে! খুন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 June 2018

মিস্ত্রির ঝুলন্ত দেহ নদীর পাড়ে! খুন?



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পানিপারুল গ্রামে নির্জন নদীর ধারে পেশায় কাঠের মিস্ত্রি এক যুবককে চম্পানদীর পাড়ে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।ঘটনা এগরার পানিপারুলের। মৃত যুবকের নাম রাজকিশোর মাজি(২৮)। বাড়ি ওড়িশার থানার অপালট গ্রামে। বুধবার দুপুরে কাজ থেকে ফেরার পথে দুষ্কৃতীরা তাঁকে খুন করে বলে অভিযোগ।বিকেলে চম্পা নদীর ধারে নির্জন জায়গায় একটি গাছ এ গলায় গামছা ফাঁস দেওয়া মাটিতে পা ঠেকে থাকা অবস্থায় উদ্ধার হয় দেহ।পরিবারের লোকেদের দাবি, খুন হওয়ার আগে বাড়িতে ফোন করেছিলেন রাজকিশোর। ফোনে "আমাকে মেরে দিল এরা"তার পরেই ফোন বন্ধ হয়ে যায়। বাড়ির লোকজন বহু বার ফোনে যোগাযোগ করে পাইনি। এমন কিছু বলেছিলেন বলে দাবি পরিবারের লোকেদের। উদ্ধার হওয়া মৃতদেহের বিভিন্ন অংশে রয়েছে একাধিক ক্ষতচিহ্ন।যা দেখে ঘটনা খুন বলে অনেকটা নিশ্চিত পুলিশও।অভিযোগের মূলে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ওসি কৃষ্ণেন্দু প্রধান।রাত্রি বেলায় এগরা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

No comments:

Post a Comment

Post Top Ad